শুক্রাণু দাতার জিনগত ত্রুটিতে ক্যানসারের ঝুঁকিতে ৬৭ শিশু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

শুক্রাণু দাতার জিনগত ত্রুটিতে ক্যানসারের ঝুঁকিতে ৬৭ শিশু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
শুক্রাণু দাতার শরীরে বিরল জিনগত সমস্যার কারণে ক্যানসারের ঝুঁকিতে পড়েছে ৬৭ শিশু। এরই মধ্যে ১০ শিশুর শরীরে ক্যানসার ধরাও পড়েছে। আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণ করতে স্পার্ম ডোনেশন বা শুক্রাণু দান করতে গিয়ে এ বিপর্যয়ের ঘটনা ঘটেছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে একই দাতার শুক্রাণু থেকে জন্ম হয়েছে ৬৭টি শিশুর। জিনগত ত্রুটির বিষয়ে জানা ছিল না ওই দাতার কিংবা সংশ্লিষ্ট ক্লিনিকের। কারণ, সাধারণ জেনেটিক স্ক্রিনিংয়ের মাধ্যমে এটি শনাক্ত করাও সম্ভব নয়। পরে, এই দাতার শুক্রাণু থেকে জন্ম নেওয়া দুই শিশুর জিনে টিপি ৫৩ নামের একটি মিউটেশন ধরা পড়ে। এই মিউটেশনের কারণে জীবনের কোনো এক সময় বিভিন্ন

ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যেমন—রক্তের ক্যানসার বা লিম্ফোমা। পরে, ওই দুই পরিবার আইভিএফ ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। তদন্তে বেরিয়ে আসে দাতার জিনগত সমস্যার বিষয়টি। পরে, ইউরোপীয় স্পার্ম ব্যাংক নিশ্চিত করেছে, ওই দাতার শুক্রাণু ব্যবহার করে অন্তত ৬৭টি শিশুর জন্ম হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির নীতি অনুযায়ী, দাতার শুক্রাণু থেকে সন্তান জন্মের তথ্য গোপন রাখা হয়। তবে, এই ঘটনায় তারা সেই নিয়ম কিছুটা শিথিল করেছে। যেসব ক্লিনিক এই দাতার শুক্রাণু গ্রহণ করেছিল, তাদের সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এরপর থেকেই সব শিশুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা শুরু হয়। ৬৭ শিশুর মধ্যে ২৩টি শিশুর

শরীরে টিপি ৫৩ মিউটেশন পাওয়া গেছে। যেসব শিশুর দেহে এই জিন পাওয়া গেছে, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে—যেমন সারা শরীরের এমআরআই, মস্তিষ্ক, স্তন ও তলপেটের আলট্রাসাউন্ড। যদি তারা ক্যানসারে আক্রান্ত হয় তাহলে এসব পরীক্ষার মাধ্যমে আগেভাগে শনাক্ত হবে, এতে চিকিৎসাও দ্রুত শুরু করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক