শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ, যে কথা হলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুন, ২০২৫

শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ, যে কথা হলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুন, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন। চীনের ওয়াশিংটন দূতাবাস জানিয়েছে, বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলা শুল্ক নিয়ে মতপার্থক্য নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের অনুরোধেই এ আলোচনা হয়েছে। তবে এর বেশি বিস্তারিত তথ্য জানায়নি তারা। হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ ফোনালাপ এমন একসময়ে হলো যখন বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুটির দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গত মে মাসে, জেনেভায় দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের ওপর থেকে সাময়িকভাবে শুল্ক কমাতে রাজি

হয়েছিল। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে। তবে গত ৩০ মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, চীন দুই সপ্তাহ আগের শুল্ক কমানোর চুক্তিটি লঙ্ঘন করেছে। এমন পরিস্থিতিতে এ ফোনালাপ বাণিজ্যযুদ্ধ বন্ধে নতুন আশার সঞ্চার করবে বলছেন বিনিয়োগকারীরা। জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এর পর থেকেই দুই দেশ একে অপরের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে আসছিল। গত ১২ মে উভয় দেশ ৯০ দিনের জন্য একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছায়, যেখানে কিছু শুল্ক কমানোর কথা বলা হয়েছিল।

এই চুক্তি সাময়িক স্বস্তি দিলেও, দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য বড় সমস্যা, যেমন—অবৈধ ফেন্টানিল বাণিজ্য, তাইওয়ানের মর্যাদা ও চীনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত, রপ্তানিনির্ভর অর্থনীতি মডেল নিয়ে উদ্বেগ রয়েই গেছে। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর থেকে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প বাণিজ্যযুদ্ধ বাধিয়ে দিয়েছেন। যদিও শেষ মুহূর্তে কিছু সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন, তবে তার এ অনিশ্চিত মনোভাব বিশ্বের নেতাদের ও ব্যবসায়ীদের বিভ্রান্ত করেছে। কারণ তার হুটহাট সিদ্ধান্তের কারণে বিশ্ববাজারের পূর্বাভাস করা কঠিন হয়ে পড়েছে। এদিকে এপ্রিল মাস থেকে চীন হঠাৎ করেই বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ ও চুম্বক রপ্তানি বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের গাড়ি নির্মাতা, কম্পিউটার চিপ প্রস্তুতকারক ও সামরিক সরঞ্জাম সরবরাহকারীদের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহে সমস্যা

তৈরি হয়েছে। বেইজিং খনিজ রপ্তানিকে একটি চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে দেখছে। যদি এই রপ্তানি বন্ধের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায়, তাহলে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বাড়তে পারে। ৯০ দিনের শুল্ক কমানোর চুক্তিটি এখন নড়বড়ে অবস্থায় রয়েছে। ট্রাম্প চীনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছেন এবং চিফ ডিজাইন সফটওয়্যার ও অন্যান্য চীনা পণ্যের চালান নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের শুল্কও ৫০ শতাংশে বাড়িয়েছেন। বেইজিং অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র চীনকে তাদের প্রধান ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করেছে। ট্রাম্প বারবার বাণিজ্য হুমকি ও শুল্ক আরোপের ঘোষণা দিলেও মাঝে মধ্যেই সেগুলো শেষ

মুহূর্তে প্রত্যাহার করেছেন, যা বৈশ্বিক নেতাদের বিভ্রান্ত করেছে এবং ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে। তবে এসব উত্তেজনার মধ্যেও ট্রাম্প শি চিনপিংয়ের প্রশংসা করে বলেছেন, তিনি একজন ‘দৃঢ়’ নেতা এবং দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার সক্ষমতা তার আছে, যা মার্কিন প্রেসিডেন্টদের ক্ষেত্রে নেই। চীন বরাবরই বলে এসেছে, দুই নেতার মধ্যে সরাসরি আলোচনার আগে পর্যাপ্ত প্রস্তুতি প্রয়োজন। অন্যদিকে ট্রাম্প ও তার উপদেষ্টারা মনে করেন, উচ্চপর্যায়ের এমন কথোপকথনই কেবল কঠিন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারে। দুই নেতার সর্বশেষ সরাসরি যোগাযোগ কবে হয়েছিল, তা স্পষ্ট নয়। সর্বশেষ, ট্রাম্প ও শি জিনপিংয়ের সরাসরি সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালে জাপানের ওসাকায় অনুষ্ঠিত এক সম্মেলনে। এরপর ২০২৩ সালের নভেম্বরে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে

যোগ দিতে শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখন সামরিক যোগাযোগ পুনরায় চালু করা ও ফেন্টানিল উৎপাদন নিয়ন্ত্রণে একমত হয় দুই দেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক দেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে, দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া ক্রিপ্টোকারেন্সি লেনদেন হালাল না হারাম, জানালেন মুফতি তাকি উসমানি টানা তৃতীয়বার স্পেন-ফ্রান্স মহারণ- কে এগিয়ে? শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামের স্বপ্ন গুঁড়িয়ে সেমিফাইনালে স্পেন যেই মানবপাচার সিন্ডিকেট হোতার গ্রেফতার চেয়েছিল অন্তর্বর্তী সরকার, মালয়েশিয়া সফরে তার সাথেই সাক্ষাত করলেন তারেক রহমান যশোরে বিএনপি-জামায়াতের মব সন্ত্রাসে আওয়ামীলীগ নেতার মৃত্যু গত ৩ বছরের হিসাবে ২০২৬ এর প্রথম প্রান্তিকে সরাসরি বৈদেশিক বিনিয়োগ কমেছে যথাক্রমে ৫৮.৪৭% ও ৭০.৩৪% নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে? ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার