শিক্ষার্থী দীপ্ত দে হত্যায় শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ September, ২০২৪

শিক্ষার্থী দীপ্ত দে হত্যায় শেখ হাসিনাসহ ২৭ জনের নামে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ September, ২০২৪ |
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে মাদারীপুরের আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। শুনানি শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করতে নির্দেশ দেন। নিহত দীপ্ত দে (২২) মাদারীপুর শহরের মাস্টার কলোনি এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ছাড়াও অন্য গুরুত্বপূর্ণ আসামিরা হলেন- মাদারীপুর-১ আসনের সাবেক

সংসদ সদস্য নূর-ই আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য-২ শাজাহান খান, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের আরেক সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোহবান মিয়া গোলাপ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকসহ মোট ২৭ জন। এর আগে শহিদ রোমান বেপারী হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের শকুনী লেক এলাকায় গেলে আসামিরা মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থীকে দীপ্তকে গুলি করে ও কুপিয়ে

আহত করে। পরে লেকের পানিতে পড়ে যায়। ওই দিন দুপুরে শকুনী লেক থেকে দীপ্তর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। মামলার বাদী আব্দুল্লাহ আল মামুন বলেন, যে শহিদদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, তাদের রক্তের দাম দেওয়ার জন্যেই মামলা করেছি। আশা রাখি, মামলায় আমরা ন্যায়বিচার পাব। স্বৈরাচারী হাসিনার বিচার এ দেশে হবেই হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি জুমার দিনের অফুরন্ত ফজিলত ও বরকতময় আমল পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড গড়ল চীন এবার সেলিব্রেটিদের নিয়ে ‘হ্যালো সুপারস্টারস’ কলা কখন খেলে শরীরের জন্য উপকার জনবল নেবে প্রাইম ব্যাংক, থাকছে না বয়সসীমা একবার শুধু নিজেদের জন্য ব্যায়াম না করেও যে কৌশলে ওজন নিয়ন্ত্রণ করা যায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ কৌশলের পুনরাবৃত্তি খেলাপি ঋণের সংকট ও সমাধান ছন্দে ছন্দে গণহত্যার ইতিহাস রাবি শিবিরের ভয়াবহ গুন, মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানায়: আম্মার