শার্শার আতঙ্ক সাবেক এমপি আফিল উদ্দিন তিনশ বিঘা জমি দখল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ September, ২০২৪

আরও খবর

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

সরকার যদি জনগণের মত অগ্রাহ্য করে, তা চরম মূল্যে দেবে: শফিকুর রহমান

শার্শার আতঙ্ক সাবেক এমপি আফিল উদ্দিন তিনশ বিঘা জমি দখল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ September, ২০২৪ |
যশোরের বহুল আলোচিত-সমালোচিত সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে এবার প্রায় তিনশ’ বিঘা জমি জোরপূর্বক দখলের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা বলছেন, ক্ষমতায় থাকাকালে তিনি সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে জোর করে সেসব জমি দখল এবং পরে নামমাত্র দামে কারও কারওটা লিখে নেন। ভুক্তভোগীরা জানান, এবার তারা আইনের আশ্রয় নেবেন। যশোরের শার্শা উপজেলা সদরে রয়েছে আফিল জুট উইভিং মিলস লিমিটেড। যার মালিক সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। ১১০ বিঘা জমির ওপর গড়ে তোলা এই মিলটির প্রায় ৫০ বিঘা জমিই জোর করে দখল করে নেন তিনি। শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান খান বলেন, আমি একজন কৃষকের সন্তান। এই মিলের মধ্যে আমার সাড়ে চার বিঘা

জমি রয়েছে। মিল তৈরির সময় প্রধান গেটের মুখে থাকা আমার জমি আফিল উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে দখল করে নেন। জুট মিলের জন্য শার্শা উপজেলার চটকাপোতা গ্রামের বাসিন্দা শিক্ষক নাজিম উদ্দিনের ৪২ শতাংশ জমি জোরপূর্বক দখল করেছেন আফিল উদ্দিন। শার্শা মৌজায় তার জমির খতিয়ান নং-২২৫৫, জেএল নং-৭২। নাজিম উদ্দিন জানান, এই জমির বিনিময়ে আজও পর্যন্ত তাকে কোনো টাকা-পয়সা দেওয়া হয়নি। চটকাপোতা গ্রামের বাসিন্দা মরহুম আবু বক্করের ছেলে মো. ইকবাল বলেন, সাবেক এমপি শেখ আফিল উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ১৬৫ শতক জমি (৫ বিঘা) দখল করে নেন। শুধু আমি একা নই, এখানকার অনেক হিন্দু-মুসলিমের জমিও তিনি দখল করেছেন। এখন

দেশে তার সেই ক্ষমতা নেই, আমরা এই দুর্বৃত্তপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা মৌজায় সাবেক এমপি শেখ আফিলের প্রায় ২২৫ বিঘার একটি ঘের রয়েছে। এর মধ্যে প্রায় ৩০ বিঘা জমি রেকর্ডীয় সম্পত্তি, বাকি অংশ জোর করে দখল করা এবং নামমাত্র দামে কেনা। সরকারি খাসজমিতে কোনো স্থাপনা কিংবা ঘের করার অনুমতি না থাকলেও শেখ আফিল সেগুলো থোড়াই কেয়ার করেছেন। চটকাপোতা গ্রামের মোকাররম হোসেনের ছেলে আতাউর রহমান অভিযোগ করে বলেন, হরিণাপোতা মৌজায় আমাদের একটি ভেড়িবাঁধ ছিল। চাষাবাদ করে সংসার চালাতাম। সেখানে আমাদের ৯ একর রেকর্ডীয় সম্পত্তি এবং ২৫ বিঘা জমি (এনিমি) কেনা ছিল। মোট ৫২ বিঘা জমির সবটুকুই শেখ আফিল

উদ্দিন প্রথমে জোর করে দখল করেন। এরপর নামমাত্র মূল্যে লিখে নেন। যার খতিয়ান নম্বর ১৯৫, হরিণাপোতা মৌজা, জেএল নম্বর ৫৫। নাভারণ এলাকার বাসিন্দা আশরাফুল আলম বাবু বলেন, সোনামুখী বিলে প্রায় আড়াইশ’ বিঘা জমি ছিল আমাদের পরিবারের। এর মধ্যে ৫০ বিঘা ক্রয়কৃত। শেখ আফিল উদ্দিন আমাদের সেই ৫০ বিঘা জমির ৩০ বিঘাই দখল করে সেখানে ঘের করেন। যদিও আইন রয়েছে, খাস খতিয়ানের জমিতে ঘর বা ঘের কিছুই করা যাবে না। সেখানে অনাথ-অসহায় মানুষ চাষবাস করে খাবে। এসব বিষয়ে জানতে চাইলে শার্শার নবাগত উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, দুদিন হলো আমি এখানে যোগদান করেছি। এর মধ্যে কেউ এসব বিষয়ে অভিযোগ দেয়নি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যোগাযোগ করা হলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসে, আমরা তা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব। প্রসঙ্গত, শেখ আফিল উদ্দিন এমপি থাকাকালে তার বিরুদ্ধে গোটা শার্শায় সোনা চোরাচালান, সীমান্তে গরুর খাটাল ও হাট নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা, জমি দখলসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। ২০১০ সালের ১৫ আগস্ট বিকেলে তার জুট মিলে ডেকে এনে তৎকালীন শার্শা থানার ওসি এনামুল হককে বেদম মারধর করেন। পাড়ুইঘুপি গ্রামে আব্দুল হামিদ নামে লক্ষণপুর ইউনিয়ন যুবদলের সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় যে ১৬ জনকে আসামি করা হয়,

তারা শেখ আফিলের ক্যাডার ছিলেন। সে কারণে তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশের ওই কর্মকর্তাকে ডেকে এনে ব্যাপক মারধর করেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা অনিয়ম, দুর্নীতি, অপকর্মের দায়ে আদালত ১৮ মন্ত্রী ও আটজন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। শার্শা আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের নাম রয়েছে সেই তালিকায়। ২ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের