শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

শার্শায় বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষণপুর ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিটন দুর্গাপুর গ্রামের আজগর আলীর ছেলে। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লিটন বাজারে বসে চা খাচ্ছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান লিটনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহতের পিতা আজগর আলী

জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আ. মমিন, সেলিম হোসেন ও রমজান আলীর সঙ্গে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল আমার ছেলে লিটনের। তারা এর আগেও লিটনকে কয়েকবার মারধরও করেছে। ঈদের আগের দিন তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। এসবের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানান পিতা আজগর আলী। নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে লিটনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টায় পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান। শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির এক সক্রিয় কর্মী।

পুর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ ৩-৪ সন্ত্রাসী লিটনকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠ বিচার চাই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ