ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার
গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত
সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু
চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত
৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি
ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত
শপথ অনুষ্ঠানে পতাকা নিয়ে ট্রাম্পের ক্ষোভ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তাঁর শপথ অনুষ্ঠানের দিনও মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে। এ নিয়ে অভিযোগ করেছেন তিনি।
প্রয়াত প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে এক মাস দেশটির পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথা।
শুক্রবার ট্রুথ সোশ্যাল পোস্টে এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ডেমোক্র্যাটরা উল্লসিত যে, আমার শপথ অনুষ্ঠানের দিন আমাদের মহান আমেরিকার পতাকা ‘অর্ধনমিত’ অবস্থায় থাকতে পারে। তারা আসলে দেশকে ভালোবাসে না, কেবল নিজেদের কথা ভাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাঁ-পিয়েরে জানান, পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো পরিকল্পনা নেই। সিএনএন।



