শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ February, ২০২৫

শত শত কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান, কড়া হুঁশিয়ারি চীনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ February, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ক্রয় ‘তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করতে পারবে না’ বলে হুঁশিয়ারি দিয়েছে চীনা সরকার। বুধবার দেশটির সরকার-নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বেইজিংয়ের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেছেন, তাইওয়ানের শাসক দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুক্তরাষ্ট্র থেকে ৭ থেকে ১০ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কেনার পরিকল্পনা করছে। যা মূলত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্যই করা হচ্ছে। ঝু আরও বলেন, ‘সুরক্ষা ফি’ দিয়ে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তিদের রক্ষা করা যাবে না। দাবার গুটি শেষ পর্যন্ত ত্যাজ্য গুটিতেই পরিণত হবে। গত ১৯ ফেব্রুয়ারি তাইওয়ানের নেতা লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ান দাবার গুটি নয়,

বরং দাবার খেলোয়াড়’। এ প্রসঙ্গে ঝু বলেন, এই বক্তব্য রীতিমত আত্মপ্রবঞ্চনামূলক এবং হাস্যকর। এখন তারা শত শত বিলিয়ন নতুন তাইওয়ান ডলার ব্যয় করে যুক্তরাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করছে। যা তাইওয়ানকে একটি ‘বারুদের পিপে’-তে পরিণত করছে। চীনা এই মুখপাত্র আরও বলেন, এ ধরনের পদক্ষেপ তাইওয়ানের জনগণের জন্য দুর্ভোগ বয়ে আনবে। আর এটি তাইওয়ানের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির ওপর নির্ভর করা ডিপিপি-র একটি ব্যর্থ প্রচেষ্টা বৈ কিছুই না। একই সঙ্গে ঝু হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তাইওয়ানের স্বাধীনতা এবং তাইওয়ান প্রণালীতে শান্তি একসঙ্গে চলতে পারে না। তাইওয়ান হলো চীনের তাইওয়ান। যদি কেউ তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে ১.৪ বিলিয়ন চীনা জনগণ কখনোই তা মেনে নেবে

না। সাহসী ও যুদ্ধকৌশলে পারদর্শী চীনা পিপলস লিবারেশন আর্মিও কখনোই তা মেনে নেবে না’। চীন মূলত তাইওয়ানকে তার একটি বিচ্ছিন্ন প্রদেশ বলে মনে করে। যদিও ১৯৪৯ সাল থেকে দ্বীপটি কার্যত স্বাধীনভাবেই পরিচালিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তাইওয়ানের চিপ আমদানির ওপর শুল্ক বসানোর হুমকি দিয়েছেন। আর তাইওয়ানের TSMC হলো বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। যা Nvidia, Apple-সহ অন্যান্য মার্কিন কোম্পানির জন্য সেমিকন্ডাক্টর সরবরাহ করে। গত সপ্তাহে তাইওয়ানের নেতা লাই চিং-তে ঘোষণা করেন, তাইওয়ান একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করার পরিকল্পনা করছে এবং তিনি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে উৎসাহিত করবেন ও ওয়াশিংটনের সঙ্গে আরও বেশি যোগাযোগ করবেন। সূত্র: আনাদোলু

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত