ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত
মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি
ইমরান খানের পাশে গাভাস্কার-কপিল-চ্যাপেলরা
বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা
ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো
নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান
সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা?
লেবাননে হামলার জেরে পদক্ষেপ নিল রাশিয়া
রাশিয়া লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাশিয়া এ খবর জানায়।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, একটি বিশেষ ফ্লাইট রাশিয়ান কূটনীতিকদের পরিবারের সদস্যদের নিয়ে বৈরুত ছেড়েছে। দেশটির জরুরি মন্ত্রী আলেকজান্ডার কুরেনকভ বলেছেন, আজ লেবানন থেকে প্রায় ৬০ জন রাশিয়ায় পৌঁছাবে।
তার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে।
রাশিয়াসহ অন্যান্য দেশ প্রায় এই ধরনের পরিস্থিতিতে সংঘাতপূর্ণ অঞ্চল থেকে নাগরিকদের সরিয়ে নেয়। এর আগে বেশিরভাগ পশ্চিমা দেশ বৈরুত থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়া শুরু করে।
এদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া
জাখারোভা বলেন, ইসরায়েলি সরকারের ক্রমাগত অপরাধ এবং তেহরানে ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। মারিয়া আরও জানান, পশ্চিম এশিয়া অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। কারণ এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে বাইডেন প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থ। হোয়াইট হাউসের বিবৃতি সংকট সমাধানে সম্পূর্ণ অসহায়ত্ব প্রদর্শন করেছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। ২৭ সেপ্টেম্বর এক হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এর প্রতিবাদে মঙ্গলবার ইসরায়েলের ভূখণ্ডে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।