লােহিত সাগরে ডুবল ৬৭ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

লােহিত সাগরে ডুবল ৬৭ মিলিয়ন ডলারের মার্কিন যুদ্ধবিমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
হুথি বিদ্রােহীদের ঠেকাতে নিয়োাজিত একটি ব্যয়বহুল মার্কিন যুদ্ধবিমান লােহিত সাগরে ডুবে গেছে। যার আনুমানিক মূল্য ৬৭ মিলিয়ন ডলার। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সোমবার লােহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রুম্যান নামের একটি বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানটি পড়ে যায়। দুর্ঘটনায় এক নাবিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়, বিমানটি একটি ট্র্যাক্টরের সাহায্যে টানা হচ্ছিল, যেটি নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে পড়ে যায়। বিবৃতিতে বলা হয়েছে, এফ/এ-১৮ই মডেলের যুদ্ধবিমানটি হ্যাঙ্গার বে-তে টো করা হচ্ছিল, যখন নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ও টো ট্র্যাক্টর দুটোই পানিতে পড়ে যায়। নৌবাহিনী জানায়, টো দলের সদস্যরা অবিলম্বে বিমানের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে যান,

যার ফলে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল নাবিকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে এবং একজন সামান্য আহত হয়েছেন। তবে এই ঘটনার পরও ইউএসএস ট্রুম্যান এবং এতে থাকা অন্যান্য যুদ্ধবিমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে, তবে বিমানের উদ্ধার নিয়ে কোনো বিস্তারিত জানানো হয়নি। এটি হল ছয় মাসের মধ্যে ইউএসএস ট্রুম্যানের সঙ্গে সংশ্লিষ্ট দ্বিতীয় এফ/এ-১৮ যুদ্ধবিমান হারানোর ঘটনা। এর আগে গত বছর, ভুলক্রমে ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল ক্রুজার থেকে গুলি ছোঁড়ার ফলে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান ধ্বংস হয়, যদিও সেই ঘটনায় দুই পাইলটই প্রাণে বেঁচে যান। উল্লেখ্য, ইউএসএস ট্রুম্যান মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা দুটি মার্কিন বিমানবাহী রণতরীর একটি। মার্চ

মাস থেকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাদের কারণে ওই অঞ্চলের জাহাজ চলাচল হুমকির মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার