লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রথমে ২০ একর এলাকায় আগুন লাগলেও কয়েক ঘণ্টার মধ্যেই তা বিস্তৃত হয়ে ১২০০ একর পর্যন্ত পৌঁছেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে, আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দাবানলের উৎপত্তি ঘটে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ৮০-১০০ কিলোমিটার গতিবেগে বাতাস এবং শুষ্ক আবহাওয়া মিলিয়ে আগুন মুহূর্তেই আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। দাবানলের কারণে চারপাশ ঘন ধোঁয়ায় ঢেকে গেছে, যা পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ, জিম ম্যাকডোনেল, জানিয়েছেন যে, রাতে আগুন

আরও তীব্র হতে পারে। তাই রেসকিউ টিমকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর জন্য সড়কগুলোতে থাকা গাড়িগুলো সরিয়ে ফাঁকা করে দিতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিতে চেষ্টা করছে, তবে দাবানলের ভয়াবহতা কাটিয়ে ওঠা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আলোচনায় প্রেস সচিব: উপদেষ্টার সাবেক এপিএস-এর দেশত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ সরকারের অস্পষ্ট বিবৃতিতে কষ্ট পেয়েছি, কাম্য ছিল না: ইরানের রাষ্ট্রদূত জাহানাবাদি প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে সংগীত শিক্ষা চালু করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ইরানকেন্দ্রিক মধ্যপ্রাচ্য সংকটের প্রথম আঘাত বাংলাদেশের ওপর ইউনূসের সংবিধান সংস্কার-বাস্তবায়ন আদেশ জাতীয় প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী এআইআইবি সহায়তা অনিশ্চিত, জ্বালানি বাজার অস্থিরতায় বাজেট বাস্তবায়নে বাড়ছে চাপ ইউনূস সরকারের ‘বিলাসী’ ঋণের বিশাল বোঝা জেন জির কাঁধে? দেশ-জাতির সাথে বেইমানি করা মীর জাফরের ৩৪৬ বংশধর ভোটার তালিকা থেকে বাদ ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত, তীব্র নিন্দা যুক্তরাজ্যের পর এবার আজহারীকে ‘চরমপন্থী ইসলামি বক্তা’ আখ্যায় অস্ট্রেলিয়া থেকেও বহিষ্কার আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প