ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ
২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে
বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না
র্যাবের সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবাল বরখাস্ত
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-২) সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবেদ ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার জাবেদ ইকবালকে গত ১১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর ৩ পরোয়ানামূলে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
সেহেতু জাবেদ ইকবালকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন
বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।



