র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ February, ২০২৫

র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ February, ২০২৫ |
বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি। বিনোদন ওয়েবসাইট টিএমজি'র বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই দম্পতি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী ও পেশায় স্থপতি বিয়াঙ্কা বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুমুল বিতর্ক ও সমালোচনার জন্ম দেন এই দম্পতি। লাল গালিচাবেষ্টিত মঞ্চে উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে কানিয়ের হাতে হাত রেখে ঘুরে বেড়ান বিয়াঙ্কা। তার এই 'উদ্ভট' কাজের ছবি ও ভিডিও অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন, কানিয়ে (৪৭) তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে

এই 'ভাইরাল' কাজ করতে বাধ্য করেছেন। এই কাণ্ড ঘটানোর অল্প কয়েকদিন পর সামাজিক মাধ্যম এক্সে দিনভর বিষোদগার প্রকাশ করেন নিজেকে 'ইয়ে' বলে পরিচয় দেওয়া এক কালের তুমুল জনপ্রিয় এই র‍্যাপার। তিনি নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন এবং জানান, স্ত্রীর ওপর 'কর্তৃত্ব' রয়েছে তার। 'তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে কিছু করতে বাধ্য করি না, কিন্তু আমার অনুমোদন না পেলে সে কখনোই সেটা করতে পারত না', বলেন কানিয়ে। এক্সের এই পোস্ট লেখার সময় কোনো দাড়ি কমা দেননি কানিয়ে। সবগুলো ইংরেজি অক্ষর ছিল ক্যাপিটাল লেটারে লেখা, যা ইন্টারনেট ভব্যতায় 'চিৎকার' করার সমতূল্য। গত সপ্তাহের শেষে কানিয়ে এক্সের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। তবে কানিয়ে নিজে বন্ধ করেছেন না

কর্তৃপক্ষ বন্ধ করেছে, তা নিশ্চিত নয়। এখানেই থামেনি কানিয়ের এ অদ্ভুত আচরণ। তার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট ছাড়া আর কিছু বিক্রি হচ্ছিল না। ই-কমার্স সেবাদাতা শপিফাই জানিয়েছে, তারা কানিয়ের সাইটটি 'শর্ত লঙ্ঘনের' দায়ে বন্ধ করেছেন। নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, কানিয়ের নাৎসি চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রির উদ্যোগে দিশেহারা হয়ে পড়েন সেন্সরি। এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, 'এটা তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়'। 'স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে পেরেক ঠুকে দেয়। সেন্সরি কানিয়াকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না'। 'তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না। কানিয়ে বিশ্বাস

করেন সেন্সরি তার কাছে ফিরে আসবে। তিনি বলছেন, তার স্ত্রী রেগে আছেন', প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়। তবে এই দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাসের বরাত দিয়ে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বিবাহ-বিচ্ছেদ তো দূরে থাক, বরং ভালোবাসা দিবস উদযাপন করতে ওই দম্পতি লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছে। ইয়ান্নোপোলাস বলেন, 'ইয়ে ও বিয়াঙ্কা লস অ্যাঞ্জেলসে ভ্যালেনটাইনস ডে উদযাপন করতে গেছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানানোর থাকলে তারা নিজেরাই সে বিষয়ে সরাসরি ঘোষণা দেবেন। অসমর্থিত সূত্রের ট্যাবলয়েড প্রেসের গুজবে কান দেওয়ার কিছু নেই।' এর আগে বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন কানিয়ে। তিনি নিজেকে 'বিকলাঙ্গ' বলে দাবি করেন। এক সময় রিয়েলিটি টিভি তারকা কিম

কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন কানিয়ে। ২০২২ সালে বিবাহ বিচ্ছেদ হয় কানিয়ে-কিমের। তাদের ঘরে চার সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন জাঙ্গুর সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের দিন সাফে ভারতের অনূর্ধ্ব-২৩ দলের কাছেই পাত্তা পেল না পাকিস্তান শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার তাহসিফ হত্যায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নেওয়ার আবেদন পুলিশের শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য শ্রীলঙ্কার কোচের হুমকি, ফারহানের জার্সি নিলে এক বছরের নিষেধাজ্ঞা সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস যুক্তরাষ্ট্রের নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ ইরান যুদ্ধ: জেডি ভ্যান্স কুমিল্লা ইলিশবাহী পিকআপে ডাকাতির পর ১৯ আসামি গ্রেপ্তার সাংবাদিক রাজীব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়া নিয়ে ডিআরইউ ও ক্র্যাবের উদ্বেগ ন্যাশনাল পেমেন্ট সুইচ থেকে ডিজিই-পে বিচ্ছিন্ন করল বাংলাদেশ ব্যাংক তরঙ্গ নবায়ন ব্যয় যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের