রেললাইনের কর্মী থেকে মন্ত্রিত্ব—দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন পদক্ষেপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুন, ২০২৫

রেললাইনের কর্মী থেকে মন্ত্রিত্ব—দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন পদক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুন, ২০২৫ |
বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া। দীর্ঘ ২৫ বছর ট্রেনচালক হিসেবে দায়িত্ব পালন করা এক শ্রমজীবীকে দেশটির নতুন শ্রমমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ব্যতিক্রমী এ সিদ্ধান্ত ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নতুন শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন কিম ইউ-জিন, যিনি এক সময় ছিলেন রেলওয়ের একজন সাধারণ কর্মী। এবার তিনিই শ্রমিকদের প্রতিনিধি হিসেবে মন্ত্রিপরিষদের সদস্য হলেন। গত ৩ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি প্রার্থী লি জে-মিয়ং। নির্বাচনী ইশতেহারে তিনি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই কিম ইউ-জিনকে শ্রমমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। প্রেসিডেন্ট লি বলেন, “যারা পরিশ্রম দিয়ে দেশ গড়ে,

তাদের নেতৃত্বেও থাকা উচিত। কিম ইউ-জিন সেই আদর্শের প্রতীক।” শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে কিম বলেন, “আমি শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হতে চাই। নীতিনির্ধারণে শ্রমিকদের অভিজ্ঞতা ও বাস্তবতা তুলে ধরাই হবে আমার প্রধান কাজ।” কিম ইউ-জিনের দীর্ঘ কর্মজীবনের শুরু ১৯৯২ সালে, কোরিয়া রেলরোড কর্পোরেশনে রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে। এরপর ২০০০ সালে বুসান অঞ্চলে রেলশ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দিয়ে শুরু হয় তার শ্রম আন্দোলনের অধ্যায়। ২০০৪ সালে তিনি হন কোরিয়ান রেলরোড ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান, এবং ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন কোরিয়ান কনফেডারেশন অব ট্রেড ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে। ২০১৭ সালে তিনি ডেমোক্রেটিক লেবার পার্টিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা

হয়, “আমরা আশা করি, কিম ইউ-জিন শ্রমিকদের নিরাপত্তা, হলুদ খাম আইন সংশোধন এবং ৪.৫ দিনের কর্মসপ্তাহ বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক অধিকার রক্ষায় বড় ভূমিকা রাখবেন।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়ায় এই ধরনের পদক্ষেপ রাজনীতিতে একটি গণভিত্তিক পরিবর্তনের সূচনা হতে পারে। এটি প্রমাণ করে, জনগণের মধ্য থেকেই নেতৃত্ব উঠে আসতে পারে, এবং রাজনীতি শুধু অভিজাতদের জন্য নয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম