রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৪

রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পর তার নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন কান্ডারিদের অভিবাদন জানিয়েছেন প্রবাসীরা। একই সঙ্গে দেশে সুশাসন প্রতিষ্ঠা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি তুলেছেন তারা। এসব নিয়ে গতকাল শনিবার সঙ্গে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা। বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা বলেন, দেশে এখন রাজনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি অর্থনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নিতে হবে। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রবাসীরা। তাদের মধ্যে অনেকের সম্পদও নষ্ট হয়েছে বলে অভিযোগ তুলেছেন। একই সঙ্গে এসব ঘটনায় জড়িতদের

চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। আমিরাতে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তা মাজহারুল ইসলাম মাহবুব বলেন, সরকার পতনের পর দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় তাঁর একটি পেট্রোল স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে ব্যাপক ক্ষতি হয়। অথচ তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আজমান প্রদেশের আল বোরাক গার্মেন্টসের ম্যানেজিং পার্টনার শেফালী আক্তার আঁখি বলেন, সরকারকে এখনই বৈধ পথে রেমিট্যান্স বাড়ানোর উদ্যোগ নিতে হবে। অভিবাসন ব্যয় কমানো ও সিন্ডিকেট প্রথা বন্ধ করতে হবে। প্রবাসীদের যাতায়াতের ক্ষেত্রে বিমান টিকিটের মূল্য কমানোর উদ্যোগ নিতে হবে। সংসদে দাঁড়িয়ে প্রবাসীদের নানা সুবিধা-অসুবিধা জানাতে একজন সংসদ প্রতিনিধি করার বিষয়ে গুরুত্ব দিতে হবে। দেশের চলমান সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়াতে

হবে, তাদের সহযোগিতা করতে হবে। দুবাই প্রবাসী ব্যবসায়ী মহিউদ্দিন ফায়সাল বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে নতুন সরকারকে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া দীর্ঘদিন ধরে আরব আমিরাতে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে। এই জটিলতা নিরসনে কূটনৈতিক পর্যায় থেকে সমাধানের পথ বের করতে হবে। পাশাপাশি প্রবাসীরা দেশে গেলে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন বলেন, যোগ্য মানুষদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। তারা দেশকে ভালো কিছু দিতে পারবে। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞরা যোগ্যতানুযায়ী মন্ত্রণালয় পেয়েছে। দেশের এই ক্রান্তিকালে অর্থনৈতিক যে শূন্যতা তৈরি হয়েছে, তা দূর করতে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে হবে। প্রবাসীদের সমস্যাগুলো সমাধানে সরকারকে

এগিয়ে আসতে হবে। দেশে ভোটাধিকার ফিরিয়ে আনার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হবে তারা যেন নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দলের অংশগ্রহণের পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এজন্য আগে সমান্তরাল মাঠ তৈরি করতে হবে তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেষ ৬ মিনিটের রোমাঞ্চে রোমাকে হারিয়ে রিয়ালের নাটকীয় জয় ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারালো পিএসজি ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে চার ম্যাচের নিষেধাজ্ঞায় ভিনিসিউস, টাইমিং নিয়ে ক্ষুব্ধ মরিনহো স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা