রেফারিদের শরীরে বসছে ক্যামেরা, নতুন অভিজ্ঞতা পাবেন দর্শক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫

রেফারিদের শরীরে বসছে ক্যামেরা, নতুন অভিজ্ঞতা পাবেন দর্শক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ |
আসন্ন ফিফা ক্লাব বিশ্বকাপকে ঘিরে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সোমবার সংস্থাটি ১১৭ জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে এবং ঘোষণা দিয়েছে, এবারের টুর্নামেন্টে রেফারিদের শরীরে থাকবে বডি ক্যামেরা। এই প্রথমবারের মতো রেফারির চোখে খেলার ছবি দেখতে পারবে দর্শকরা। শুধু তাই নয়, গোলরক্ষক যদি বল হাতে আট সেকেন্ডের বেশি সময় রাখে, তবে প্রতিপক্ষকে দেওয়া হবে কর্নার কিক—আগের মতো আর নয় ইনডিরেক্ট ফ্রি কিক। ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নতুন রূপের ক্লাব বিশ্বকাপ, যেখানে অংশ নেবে ৩২টি দল। ফিফার রেফারিস কমিটির প্রধান পিয়েরলুইজি কোলিনা বলেন, ‘আমরা মনে করি এটা দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা

হবে। রেফারির চোখ দিয়ে খেলার চিত্র দেখতে পাওয়া ফুটবলে এক নতুন মাত্রা যোগ করবে।’ তিনি আরও বলেন, ‘এটি কোচিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। রেফারি কী দেখেছে সেটা বিশ্লেষণের জন্য এই ক্যামেরা কাজে লাগবে।’ মোট ৪১টি দেশের থেকে নির্বাচিত হয়েছে ৩৫ জন রেফারি, ৫৮ জন সহকারী রেফারি এবং ২৪ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল। টুর্নামেন্ট নিয়ে কোলিনা বলেন, ‘এটা প্রথমবারের মতো এত বড় পরিসরের ক্লাব বিশ্বকাপ। নির্বাচিত রেফারিরা এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে গর্বিত। আমরা আগের টুর্নামেন্টে উচ্চমানের রেফারিং পেয়েছি, এবারও সেই মান ধরে রাখতে কঠোর পরিশ্রম করছি।’ এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে। ৬টি

মহাদেশের সেরা ক্লাবগুলোর লড়াই এবার আরও সুশৃঙ্খল এবং প্রযুক্তিনির্ভর হতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি: চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, মিলছে না আয়-ব্যয়ের খেরোখাতা ২০২৬-২৭ বাজেট: বাড়তে পারে যেসব পণ্যের দাম জুলাই গেজেট স্ক্যাম: ছাদ থেকে পড়ে যাওয়া আখতারুজ্জামান নাঈমকে বানানো হয় জুলাই শহীদ নেত্রকোণায় ‘জয় বাংলা’ স্লোগানে জুলাই স্তম্ভে আগুন, ভিডিও বিশ্লেষণ করছে পুলিশ বুকে পাঁচটা তারকা আর কারও নেই: ব্রুনো গিমারেস মেসির গোলে প্রস্তুতি সারল আর্জেন্টিনা নোয়াখালীতে শিশুসহ নির্বিচারে গ্রেপ্তার: জাতিসংঘে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর জরুরি নোটিশ ‘সৎ লোকের শাসন’ দলের ইসলামী ব্যাংকে আর্থিক এবং পরিচালনায় দুর্নীতি-জালিয়াতির আশ্রয় বৈদেশিক বাণিজ্যে বড় ধস: ১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২ বিলিয়ন ডলার ছাড়াল থানা পোড়ানো, পুলিশ হত্যাকারী সেই সমন্বয়ক মাহদী এখন মবের ভয়ে থানায় আশ্রয়ের সন্ধানে দলীয় পদ নেই, মামলাও নেই; শুধু আওয়ামী লীগ করার অভিযোগে যশোরে কলেজ অধ্যক্ষ গ্রেপ্তার সংসদে ইসলামী ব্যাংক দখল সংক্রান্ত আলোচনায় মনক্ষুণ্ন ইআবা নেতা গাজী আতাউর