রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মে, ২০২৫

রুশ সামরিক বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ |
রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে একটি রাশিয়ান সামরিক হেলিকপ্টার একটি প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়। এতে সব আরোহী হন। ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ বলেছেন, ওরিওলে উরিটস্কি জেলায় ঘটনাস্থলে জরুরি পরিষেবা টিম কাজ করছে এবং তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় বাসিন্দাদের জন্য কোনো হুমকি নেই বলে জানান তিনি। এছাড়া জনসাধারণকে ঘটনাস্থল থেকে ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য তিনি অনুরোধ করেছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক

বিবৃতিতে জানিয়েছে, হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ভূমিতে কোনো হতাহত হয়নি। তবে ক্রুরা বেঁচে নেই কেউই। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে। তবে হেলিকপ্টারটিতে কত সদস্য ছিলেন তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘যুদ্ধবিরতি’র পরেও থামছে না হত্যা — গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৯৮৩ ২৭ কোটি থেকে বাড়িয়ে ১,০৮১ কোটির বরাদ্দ: ইমাম-মুয়াজ্জিনের জীবন বদলাবে, নাকি ভোটের মাঠ গরম হবে? ফায়ার স্টেশনের ভেতরে বহিরাগত নারী এনে আপত্তিকর নাচ-গানের আসর স্টেশন অফিসারের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা, দলীয় কোন্দলকে দুষছেন কর্মীরা শক্তিশালী মহলের প্রভাবে ধামাচাপা পড়ে গেল স্বামী-শাশুড়ির নির্যাতনে নিহত ডা. নাফিসা দিপ্রার নাম শ্যুটার আসিফের পর ক্রিকেটার নাঈম: বিএনপি আমলে দুই ক্রীড়াবিদকে পুলিশি নির্যাতন ইরানে ১৩৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করলেন মোজতবা খামেনি শিরোপাহীন দুই যুগ, কোন পথে ব্রাজিল? বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন ডিজে সঞ্জয় যেভাবে বিশ্ব ফ্যাশনের গতিপথ বদলে দিচ্ছে ফুটবল ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় সেই শিবির নেতা জিসান গ্রেফতার এডিসিকে ২৪ দিনে ৩ বার বদলি, নেপথ্যে কে? ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২ ‘অপহৃত’ সেই শিবির নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা