রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ August, ২০২৬

রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু জয় বাংলাদেশি প্রত্যয়ের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ August, ২০২৬ |
রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মালেহুল সালেহীন প্রত্যয়, রোসাটমের ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক অভিযান ‘আইসব্রেকার অফ নলেজ’ শেষ করে রাশিয়ার মুরমানস্ক শহরে ফিরেছেন। দশ দিনের এই যাত্রায়, পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ (50 Let Pobedy) এ প্রত্যেয়ের সঙ্গে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবী শিক্ষার্থীরা। অভিযানটির রুট ছিল মুরমানস্ক–উত্তর মেরু–ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড–মুরমানস্ক। জলপথে এটি ছিল ২০০তম উত্তর মেরু অভিযান। শনিবার (১৫ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় ৷ নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রত্যয় বলে, স্বপ্ন থেকে বিশ্বের চূড়ায় পৌঁছানোর এই যাত্রা আমার জন্য অবিস্মরণীয়। ২২টি দেশের মানুষ, সংস্কৃতি এবং ভাষার সঙ্গে

গভীরভাবে পরিচিত হবার অনন্য সুযোগ পেয়েছি আমি। মেরিন বায়োলজি, নিউক্লিয়ার ফিজিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরও অনেক বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার সুযোগ ঘটেছে। উত্তর মেরু আমাকে যে জ্ঞান, বন্ধুত্ব এবং স্মৃতি উপহার দিয়েছে তা আমি চিরকাল সযত্নে লালন করব। ১৪ থেকে ১৬ বছর বয়সি মেধাবী শিক্ষার্থীদের নিয়ে এই অভিযানের আয়োজন করা হয়েছিল। প্রত্যয় এর আগে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স কম্পিটিশন, দ্য কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা, ইন্টারন্যাশনাল ইয়ুথ ম্যাথ চ্যালেঞ্জ এবং বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পারমাণবিক আইসব্রেকার ‘বিজয়ের ৫০ বছর’ এর ক্যাপ্টেন রুসলান সাসোভ বলেন, এ ধরনের সমুদ্রযাত্রা পরবর্তী প্রজন্মের বিকাশে সত্যিই অবদান রাখতে সক্ষম। সবচেয়ে উজ্জ্বল

এবং মেধাবী তরুণেরা এই অভিযানগুলোতে অংশ নিয়ে থাকে। তাদের অনেকেরই উত্তর মেরু পরিদর্শন এবং মেরু ভল্লুক দেখার স্বপ্ন ছিল, আর আমি অত্যন্ত আনন্দিত যে রসাটম এবং আমাদের নাবিক দল সেই স্বপ্ন পূরণে সাহায্য করেছে। অংশগ্রহণকারীদের জন্য জাহাজে একটি বিশদ বৈজ্ঞানিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছিল। জাহাজটির মধ্যে অন্যান্য সুবিধার মধ্যে ছিল একটি সত্যিকারের অ্যারোস্পেস ল্যাবরেটরি, যেখানে শিক্ষার্থীদের হাতে-কলমে বৈজ্ঞানিক কার্যকলাপে অংশ নেওয়ার সুযোগ ছিল। অভিযান চলাকালীন অংশগ্রহণকারীরা বিজ্ঞানীদের পাশাপাশি দুটি অনন্য পরীক্ষায় কাজ করেছে। তারা আর্কটিকের দুর্গম এলাকায় এবং উত্তর সমুদ্রপথ বরাবর যোগাযোগে সহায়তার জন্য ডিজাইন করা একটি রেডিওসোন্ড (radiosonde) উৎক্ষেপণ করে। এছাড়া তারা বিশ্বের প্রথম পুনরুদ্ধারযোগ্য স্ট্র্যাটোস্ফিয়ারিক প্ল্যাটফর্‌ম পরীক্ষাতেও অংশগ্রহণ

করেছিল। রোসাটমের সায়েন্টিফিক ডিভিশনের অংশ, এনআইআইটিএফএ (NIITFA)-র প্রজেক্ট ম্যানেজার ইয়েগোর প্লাখোটনিউক্ বলেন, রোসাটমে আমরা প্রতিদিন এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করি যা গতকালও সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনি বলে মনে হতো। অভিযানকালে কিশোররা রুশ বিজ্ঞান সম্পর্কে সম্যক ধারণা লাভ করে। রুশ বিজ্ঞান বাস্তব প্রযুক্তি উদ্ভাবন নিয়ে কাজ করে যা মানুষের জীবনকে উন্নত করতে ভূমিকা রাখে। অভিযাত্রী দলটি উত্তর মেরুতে পৌঁছানোর পর, পৃথিবীর সর্ব উত্তর প্রান্ত ৯০° পয়েন্টের চারপাশে একটি প্রতীকী বৃত্তাকার নৃত্যে অংশ নেয়। নৃত্যের সঙ্গে ছিল বাশকোর্তোস্তানের জনপ্রিয় মিউজিক্যাল গ্রুপ 'AY YOLA'। একটি সৃজনশীল প্রকল্পও এই অভিযানে অন্তর্ভুক্ত ছিল। সমুদ্রযাত্রার সময় অংশগ্রহণকারীরা একটি বৈজ্ঞানিক কল্পকাহিনি তৈরি করতে সায়েন্স ফিকশন লেখক সের্গেই লুকিয়ানেনকোর

সাথে কাজ করেছে। গল্পটি পরে রোসাটমের 'আইসব্রেকার অফ নলেজ' প্রজেক্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে প্রকাশ করা হবে। ‘আইসব্রেকার অফ নলেজ’ হলো রসাটমের সহায়তায় পরিচালিত একটি বৈজ্ঞানিক এবং শিক্ষামূলক প্রকল্প। এর লক্ষ্য হল, তরুণদের প্রাকৃতিক বিজ্ঞান এবং পারমাণবিক প্রযুক্তি অন্বেষণে উৎসাহিত করা, মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা, তাদের সক্ষমতা বিকাশে সহায়তা এবং ক্যারিয়ার নির্দেশিকা প্রদান করা। গত সাতটি সিজনে, 'আইসব্রেকার অফ নলেজ' প্রকল্পটি বিভিন্ন দেশ থেকে ৪৭০ জনেরও বেশি মেধাবী স্কুল শিক্ষার্থীকে আর্কটিক ভ্রমণের সুযোগ করে দিয়েছে। রাশিয়া বর্তমানে বিশ্বের একমাত্র দেশ যাদের একটি সচল পারমাণবিক আইসব্রেকার নৌবহর রয়েছে এবং তারা 'আইসব্রেকার অফ নলেজ'-এর মতো শিক্ষামূলক অভিযানের মাধ্যমে তরুণদের উত্তর মেরু অভিজ্ঞতা লাভের সুযোগ দিয়ে

থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? সিলেট হৃদয়ের মহাকাব্যিক ২৪২*, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের লিড আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা ২০৩০ সালের মধ্যে ঢাকায় দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা ঢাকার মিরপুরে নিজ বাসায় এক যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের অভিযোগ তুলে ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। একজন নারীর পিঠে আঘাতের চিহ্ন থাকা ছবি ব্যবহার করে এই দাবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে একই ধরনের তথ্য প্রচারের বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। বিজ্ঞাপন শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া এই পোস্টগুলোতে দাবি করা হয়, ওই নারী থানায় অভিযোগ জানাতে গিয়ে ওসির সঙ্গে কথোপকথনে লিপ্ত হন। তবে পোস্টগুলোতে ঘটনার কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের তথ্য পাওয়া গেছে এবং পুলিশ জানিয়েছে, এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এছাড়া ওই নারীর পরিচয় বা অস্তিত্বও এখন পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। ছবিটি পোস্ট করা তিন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তারা কেউই নির্যাতনের শিকার ওই নারীর ঠিকানা বা থানায় দেওয়া অভিযোগের অনুলিপি দিতে পারেননি। তারা স্বীকার করেছেন যে, তারা অন্যের পোস্ট কপি করে নিজেদের অ্যাকাউন্টে দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত কিছুই জানেন না। পোস্টগুলোতে দাবি করা হয়েছে, মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ শ্রীময়ী রীতা রানীকে তাঁর রাজনৈতিক পরিচয় ও ধর্মের কারণে বাসায় ঢুকে পাশবিক নির্যাতন করা হয়েছে। মারধরে তাঁর শরীর রক্তাক্ত হয়েছে বলেও দাবি করা হয়। কিছু পোস্টে ফিরোজ নামের এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে, তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোতে অসংগতি রয়েছে। কোথাও বলা হয়েছে তিনি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে এই কাজ করেছেন, আবার কোথাও তাঁকে থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। পোস্টদাতাদের দাবি অনুযায়ী, ওই নারী থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে সৌন্দর্যই তাঁর ‘কাল’ বলে মন্তব্য করেন এবং বোরকা পরার পরামর্শ দেন। এ ধরনের অভিযোগ তুলে পোস্টগুলোতে সংখ্যালঘু সুরক্ষা ও নারী নিরাপত্তাসহ নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই পোস্টগুলোর মধ্যে প্রথম তথ্য পাওয়া যায় শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই পোস্ট দেওয়া হয়, যেগুলোর আগের পোস্ট পর্যালোচনা করে দেখা যায় সেগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচার চালায়। বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করলে তাতে রাত আটটা পর্যন্ত প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি ছড়ানো হয়, যা রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেকে সত্যতা জানতে চেয়ে যোগাযোগ করেন। ছবিটি যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল ও হাইভ মডারেশন ব্যবহার করা হয়েছে। সব টুলই নিশ্চিত করেছে যে ছবিটি তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এর সূত্র খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের ভারতের কেরালায় এক নববধূকে নির্যাতনের ঘটনার ছবির সঙ্গে মিল পাওয়া গেছে, যা সম্পাদনা করে এই নতুন ছবিটি তৈরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া যুব মহিলা লীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাদের সংগঠনে ‘সংগঠক’ নামে কোনো পদ নেই। মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমান সন্ধ্যায় জানান, তাঁর থানা এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি এবং কোনো নারী অভিযোগ নিয়ে থানায় আসেননি। এছাড়া মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার জানিয়েছেন, তাঁর বিভাগের অধীন কোনো থানায় এমন কোনো মামলা বা অভিযোগ জমা পড়েনি। বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত হিসেবে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ বলেন, ‘এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।’ যুব মহিলা লীগ নেত্রীকে নির্যাতনের দাবি: এআই ব্যবহারের প্রমাণ ও নারীর খোঁজ মেলেনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার সব অন্যায় ও গুম-খুনের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী যুক্তরাষ্ট্রের বাজারে বিনিয়োগের সুযোগ রয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের