রিটার্ন জমা দিলে পাবেন যেসব ছাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫

রিটার্ন জমা দিলে পাবেন যেসব ছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুলাই, ২০২৫ |
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে। তবে এবার রিটার্ন দেওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কারণ এবার রিটার্ন জমার সময় করের হিসাবের ক্ষেত্রে বাজেটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রিটার্ন জমা দেওয়ায় পাওয়া যাবে করছাড়। রিটার্ন জমায় যেভাবে পাওয়া যাবে করছাড় চলতি অর্থবছরে আপন ভাইবোনের দানকে করমুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার। নতুন বাজেটে এই সুযোগ দেওয়া হয়েছে। রিটার্ন নথিতে ভাইবোনের দান করা অর্থ বা সম্পদ করমুক্ত থাকবে। ফলে পারিবারিক জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর আরও সহজ হবে। বিদেশে থাকা ভাইবোনকে অর্থ পাঠালেও তা করমুক্ত থাকবে। এ

ছাড়া বাণিজ্যিক কৃষি উৎসাহিত করতে করছাড় দেওয়া হয়েছে। একজন করদাতার কৃষি থেকে আয় ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে। বেসরকারি চাকরিজীবীদের বিভিন্ন ধরনের ভাতাসহ এতদিন সাড়ে ৪ লাখ টাকা পর্যন্ত আয় বাদ দেওয়া যেত। এটি এখন থেকে ৫ লাখ টাকা হবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিম থেকে প্রাপ্ত সুবিধাভোগীর আয় করমুক্ত থাকবে। এ ছাড়া চাকরিজীবী করদাতাদের মরণব্যাধির চিকিৎসা খরচ করমুক্ত রাখা হয়েছে। চাকরিরত কর্মচারীদের জন্য কিডনি, লিভার, ক্যান্সার, হার্টের চিকিৎসার পাশাপাশি মস্তিষ্কে অস্ত্রোপচার ও কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা বাবদ প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী মেসির নেতৃত্বে গুয়াতেমালা ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার বিয়ের গুঞ্জন আনুশকার, ক্ষোভ জানালেন অভিনেত্রী জয়ে শেষ হলো টটেনহ্যামের পথ, কোয়ার্টারে অ্যাটলেটিকো ঢাকায় আলজেরিয়ার বিজয় দিবস পালিত নৌযান-জেটি না থাকায় ঝুঁকি নিয়ে মাঝ নদীতে লঞ্চে উঠছে যাত্রীরা যে বছর রমজান আসবে দুবার, ঈদ হবে ৩টি ইসরায়েলের গ্যাস ফিল্ডে আক্রমণের জবাবে এক রাতেই ৯ ধনী উপসাগরীয় দেশে ইরানের ব্যালিস্টিক আঘাত সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশ হত্যা: ইরানে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সম্ভাব্য পারমানবিক হুমকি হিসেবে দেখছে