রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরু হতে সহায়তা করেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে এমন অভিযোগ তুলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অল্প কয়েক দিন বাকি। নির্বাচনি প্রচারের শেষ মূহূর্তে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের এ মন্তব্য যে ইঙ্গিত করে, তা হলো- যদি ট্রাম্প ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করেন তবে তিনি ইউক্রেনের প্রতি মার্কিন নীতিতে ব্যাপক পরিবর্তন আনতে পারেন। পিবিডি পডকাস্টে প্যাট্রিক বেট-ডেভিডের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জেলেনস্কি যুদ্ধ শেষ করতেই শুধু ব্যর্থ নন, বরং তিনি যুদ্ধ শুরুর জন্যও দায়ী। ট্রাম্প বলেন, এটা মানে এই নয় যে আমি তাকে সাহায্য করতে চাই না।

কারণ আমি এমন লোকদের জন্য খুব খারাপ অনুভব করি। কিন্তু তার কখনই এ যুদ্ধ শুরু করতে দেওয়া উচিত হয়নি। যুদ্ধ একটি পরাজয়। নির্বাচনি প্রচারণার সময় প্রায়ই জেলেনস্কির সমালোচনা করে এসেছেন তিনি। জেলেনস্কিকে ‘পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিক্রেতা’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। কারণ ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা নিয়েছে। ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ার অভিযোগ তুলেছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন, ইউক্রেনকে শান্তি চুক্তির জন্য কিছু ভূমি রাশিয়ার কাছে ছাড় দিতে হতে পারে, যা কিয়েভের কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত। সেপ্টেম্বরে নিউইয়র্কে একটি সাক্ষাতে জেলেনস্কি ট্রাম্পের কাছে যুদ্ধ শেষ করার জন্য তার ‘ভিক্টরি প্ল্যান’ উপস্থাপন করেছিলেন।

এই সাক্ষাতকে উভয় নেতা আন্তরিক হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের এ মন্তব্য ইঙ্গিত করে, তিনি যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ৫ নভেম্বর নির্বাচনে পরাজিত করতে সক্ষম হন, তবে তিনি ইউক্রেনের জন্য সহায়তা কমানোর চেষ্টা করতে পারেন। তিনি বারবার বলেছেন, তিনি অফিসে আসার আগে এই সংঘাত শেষ করতে পারেন। তবে কিভাবে তা করবেন, সেই সম্পর্কে তিনি কিছু বলেননি। অন্যদিকে, কমলা হ্যারিস ইউক্রেনের প্রতি সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পূর্ব ইউরোপের দেশটির বিজয়কে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অত্যাবশ্যক বলে বিবেচনা করেন। ট্রাম্পের সমালোচনা করে কমলা বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়ানোর সক্ষমতা তার নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ বিজ্ঞান ও গবেষণার জগতকে বদলে দিতে আসছে ‘চ্যাটজিপিটি ফর সায়েন্স’ শুধু রঙ দেখে নয়, গন্ধ শুকে বুঝুন আম টক না মিষ্টি চাকরির আশ্বাসে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন ৬ শিশুর মৃত্যুতে তড়িঘড়ি ব্যবস্থা, ৬ শতাধিক শিশুর খুনিরা দেশ-বিদেশে ঘুরে বেড়ায়! ন্যায়বিচার কোথায়? সরকারি ফ্ল্যাটের জন্য ওয়াশিং মেশিন-ওভেন জানালার পর্দা দাবি জামায়াতের এমপির চট্টগ্রামে মুক্তিপণের দাবিতে প্রতিবেশীর ৫ বছরের শিশুকে অপহরণের পর খুন করে লাশ গুম ‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছাত্রীদের গভীর রাতে অশালীন বার্তা প্রেরণ: ‘ফেসবুক-হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে গেছে’ দাবি খুবি শিক্ষকের ‘সব সমালোচনা থেমে যাবে’, ইংল্যান্ডের বড় জয়ের পর বেলিংহাম