রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে পুতিনের সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৫ |
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি কিছু ‘শর্ত’ জুড়ে দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন এই দুই দেশের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুতিন বলেছেন, এই যুদ্ধবিরতির মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। এদিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন পুতিন। পরে ক্রেমলিনে সংবাদ সম্মেলনে আসেন তিনি। পুতিন বলেছেন, আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবে একমত, কিন্তু আমরা মনে করি এই যুদ্ধবিরতি এমনভাবে হওয়া উচিত যা দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা করতে পারে এবং এই সংকটের মূল কারণগুলো দূর করতে সক্ষম হয়। বুধবার হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বলেছিলেন, ইউক্রেনে চলমান রক্তক্ষয়ী সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ক্রেমলিন সম্মত হবে বলে তিনি আশা করেন। এ প্রস্তাবের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, মূলত এ ধারণাটি সঠিক, এবং আমরা অবশ্যই এটিকে সমর্থন করি। তবে কিছু বিষয় নিয়ে আলোচনা করা প্রয়োজন। আমার মনে হয়, এ নিয়ে আমাদের মার্কিন সহকর্মীদের সঙ্গেও কথা বলা দরকার। পুতিন আরও বলেন, তিনি ট্রাম্পকে ফোন করে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন। “আমরা এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চাই, বলেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী