রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা গাড়ি বিস্ফোরণে নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ April, ২০২৫

রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা গাড়ি বিস্ফোরণে নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ April, ২০২৫ |
রাশিয়ার রাজধানী মস্কোর একটি এলাকায় ভয়াবহ গাড়ি বিস্ফোরণে একজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়ান ইনভেস্টিগেটিভ কমিটি। কমিটির মুখপাত্র স্বেতলানা পেতরেঙ্কো শুক্রবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গাড়ি বিস্ফোরণে রাশিয়ার জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টরেটের ডেপুটি চিফ ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। বিস্ফোরণের সময় তিনি গাড়িতেই অবস্থান করছিলেন। পেতরেঙ্কো জানান, ‘বিস্ফোরকটির শক্তি ছিল প্রায় ৩০০ গ্রাম টিএনটি-র সমান’। এই ঘটনার এক বছরেরও কম সময় আগে রাশিয়ার রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক প্রতিরক্ষা বিভাগের প্রধান ইগর কিরিলোভও একই ধরনের গাড়ি বিস্ফোরণে নিহত হন। ওই হামলার দায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার ওপর চাপানো হয়। মূলত ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একাধিক রুশ সামরিক কর্মকর্তা, সাংবাদিক

এবং যুদ্ধ-সমর্থক ব্যক্তিত্ব নানা বিস্ফোরণ বা হামলার ঘটনায় নিহত হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে ইউক্রেনীয় বিশেষ বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। তবে সর্বশেষ এই হামলাটি রাশিয়ার ভেতরে যুদ্ধের প্রভাব আরও গভীরভাবে অনুধাবনের ইঙ্গিত দিচ্ছে। যদিও ক্রেমলিন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে মস্কোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয়