রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধ বন্ধের আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি থেকে রক্ষা পায়নি রাশিয়াও। দায়িত্ব নেওয়ার পরপরই পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। তবে সাম্প্রতিক হোয়াইট হাউজকাণ্ডে জেলেনস্কির সঙ্গে সম্পর্কে বৈরীভাব দেখা দিয়েছে ট্রাম্পের। এ অবস্থায় ‘বন্ধুত্ব’ জোরদারে এবার রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যেই এ বিষয়ে একটি খসড়া তালিকা তৈরির জন্য পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব দপ্তরকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউজ। ডোনাল্ড ট্রাম্প মস্কোর সঙ্গে সম্পর্ক পুনরায় চালু এবং ইউক্রেন যুদ্ধের সমাপ্তি চাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে একজন মার্কিন কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন আরেক ব্যক্তি জানিয়েছেন। খবর রয়টার্সের। মার্কিন প্রশাসনের

বরাতে মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া তালিকা থেকে উঠে আসা বিষয়গুলো নিয়ে আগামী দিনে রাশিয়ার সঙ্গে আলোচনা করবে আমেরিকা। এর অন্যতম উদ্দেশ্য মস্কোর সঙ্গে কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ককে মসৃণ করা। আমেরিকার প্রশাসনের ওই সূত্র রয়টার্সকে জানিয়েছে, বর্তমানে নির্দিষ্ট কিছু সংস্থা এবং ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। আমেরিকায় নিষেধাজ্ঞাসংক্রান্ত বিভাগের কর্মকর্তারা এই ধরনের খসড়া তৈরির কাজ মাঝেমধ্যেই করে থাকেন। তবে সম্প্রতি রুশ-মার্কিন কূটনৈতিক সম্পর্কের আবহে হোয়াইট হাউজ থেকে নির্দিষ্টভাবে এই খসড়া তৈরির গুরুত্ব বৃদ্ধি করেছে। রয়টার্স জানিয়েছে, মস্কোর সঙ্গে সম্ভবত কোনো চুক্তি করতে চাইছেন ট্রাম্প এবং তার পরামর্শদাতারা। সেই কারণেই তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা

কিছু ক্ষেত্রে শিথিল করতে চাইছেন বলে মনে করা হচ্ছে। এছাড়াও রাশিয়া বিশ্বের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। যদি দেশটির জ্বালানি ব্যবস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, তবে এটি জ্বালানির দাম বৃদ্ধি রোধ করতে সহায়তা করতে পারে। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও কথা বলেছেন। রাশিয়ার ওপরে আর সাইবার নজরদারি চালাতে চায় না ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার সংবাদমাধ্যম ‘সিএনএন’র প্রতিবেদন অনুসারে, মার্কিন সাইবার কমান্ড রাশিয়ার বিরুদ্ধে এ সংক্রান্ত নজরদারি স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্পের মতে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেয়েও আমেরিকার জন্য বেশি চিন্তার

বিষয় অবৈধ অভিবাসী। সমাজমাধ্যমে আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনকে নিয়ে বেশি ভাবার বদলে অভিবাসনসংক্রান্ত সমস্যার দিকেই নজর দিতে চান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন