রাত দিন ২৪ ঘণ্টা হামলা ইসরাইলি বর্বরতার সর্বোচ্চ মাত্রা দেখছে গাজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫

রাত দিন ২৪ ঘণ্টা হামলা ইসরাইলি বর্বরতার সর্বোচ্চ মাত্রা দেখছে গাজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৫ |
দিন নেই, রাত নেই গাজায় বিরামহীনভাবে চলছে ইসরাইলি হামলা। সময় যত যাচ্ছে তত বাড়ছে নৃশংসতার পরিমাণ। ১৮ মার্চ থেকে পুনরায় হামলায় ইসরাইলি বর্বরতার সর্বোচ্চ মাত্রা দেখছে গাজা। স্থল-বিমান থেকে শুরু করে সবদিক থেকেই চলছে ইসরাইলের বিধ্বংসী আগ্রাসন। সোমবার ভোর থেকে ইসরাইলের রাতারাতি হামলায় ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল-জাজিরা। ইসরাইলের হামলায় সোমবার টার্গেট করা হয়েছিল দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস। বিমান হামলায় অন্তত তিনটি মসজিদ মাটিতে মিশিয়ে ফেলা হয়েছে। এছাড়াও একই হামলায় পুড়ে গেছে ৫টি গাড়ি। একইদিনে আজ-জাওয়াইদা শহরে আরেকটি বেসামরিক যানকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেসামরিক নাগরিকদের কোনো সতর্কতাবার্তা ছাড়াই চালানো হচ্ছে হামলা। এছাড়াও পুরো

স্ট্রিপজুড়ে ইসরাইলিদের সেনাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। রাফাহতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। আল-জাজিরার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইসরাইলি গোলাবর্ষণে মধ্য গাজার নুসিরাত ক্যাম্পের উত্তরে আল-মুগরাকা এলাকায় অন্তত দুইজন নিহত হয়েছে। আবার গাজার নাসের হাসপাতালে হামাস নেতা বারহৌমসহ অন্তত দুইজন নিহত হয়েছে। এদিকে হামাসের একজন কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, তারা থেমে থাকা যুদ্ধবিরতি এবং জিম্মি আলোচনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি মিসরীয় প্রস্তাবে ‘ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে’। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মিসরীয় কর্মকর্তা বলেছেন, এই পরিকল্পনায় হামাস পাঁচজন জিম্মিকে মুক্তি দেবে। যার মধ্যে একজন আমেরিকান-ইসরাইলি নাগরিকও রয়েছে। এর বিনিময়ে ইসরাইল এক সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাশাপাশি গাজায় আরও মানবিক সহায়তার অনুমতি

দেবে। এছাড়াও চুক্তির অংশ হিসাবে ইসরাইল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তের কাছে নতুন একটি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে ইসরাইল। দেশটির দক্ষিণ প্রান্তে এই নতুন বিমানবন্দর তৈরিতে এরইমধ্যে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসরাইলের অর্থনৈতিক বিষয়ক কমিটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যে অঞ্চলে হামলা চালিয়েছিল, সেখান থেকে এটির দূরত্ব খুব বেশি নয়। ইসরাইলের সংসদে অনুমোদনের অপেক্ষায় থাকা একটি বিল অনুসারে, নেভাতিম শহরে এই বিমানবন্দরটি নির্মিত হবে। গাজা সীমান্ত থেকে এই শহরের দূরত্ব মাত্র ৬৫ কিলোমিটার। সড়কপথে এক ঘণ্টার রাস্তা। বিমানবন্দরটি যেখানে তৈরি হবে তার পাশেই রয়েছে একটি সামরিক ঘাঁটি। নেগেভ মরুভূমির ওপর

সামরিক ঘাঁটিতে রয়েছে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান। গত বছরের অক্টোবরে ইরান এই বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তেল আবিব থেকে প্রায় ১৩২ কিলোমিটার দূরে অবস্থিত নতুন বিমানবন্দরটি তৈরি করতে সাত বছর সময় লাগবে। বছরে প্রায় দেড় কোটি যাত্রী পরিবহণ করতে পারবে এই বিমানবন্দরটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী