রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪

রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ডিসেম্বর, ২০২৪ |
রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। শৈত্যপ্রবাহের কারণে শীতের তীব্রতা বাড়ায় বেড়েছে জনদুর্ভোগ। ভিড় বেড়েছে নগরীর ফটপাতারের গরম কাপড়ের দোকানগুলোতেও। রাজশাহী আবহাওয়া অফিসের কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, একদিনের ব্যবধানে রাজশাহীতে তাপমাত্রা কমেছে প্রায় ২ ডিগ্রী সেলসিয়াস। ফলে বেড়েছে শীতের তীব্রতা। তিনি বলেন, শুক্রবার রাজশাহী আবহাওয়া অফিসে সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এবারে শীতে রাজশাহী আবহাওয়া অফিসে সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ১১.৮, গত বুধবার ১৩.০ এবং গত মঙ্গলবার ছিল ১৪.০ ডিগ্রী সেলসিয়াস। আগামীতে তাপমাত্রা আরও কমে গিয়ে শীতের তীব্রতা বাড়বে বলেও জানান তিনি। তাপমাত্রা ১০ থেকে ৮ ডিগ্রি

সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে এলে মাঝারি এবং ৬ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াসে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটাকে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশ কেন বিমান হাব হবে না … জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হরমুজ ঘিরে উত্তেজনা: যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, ক্রুজ মিসাইল তৈরিতে রাশিয়ার সহায়তা নিয়ে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে দেখুন জনরায় কার পক্ষে: বিএনপিকে শেখ হাসিনার ওপেন চ্যালেঞ্জ সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে? ভয়াবহ আকস্মিক বন্যা: বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি পুরোপুরি বন্ধ অধিকাংশ ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা কোম্পানীর হাতে ন্যস্ত: ১৯৯৪ সালের বির্তকিত সার্কুলার পুনর্বহাল ব্ল্যাক কফি খেলে কি ওজন কমে? পাপ যেভাবে পুণ্যে পরিণত হয় শিশুদের স্ক্রিন-জীবন: অভিভাবক নাকি প্ল্যাটফর্ম, কে দায়ী? সামনে ছয় দিন সরকারি ছুটি, তবে… এসিআই মোটরসে চাকরির সুযোগ আত্মপ্রকাশ করছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা জলবায়ু সীমানা চেনে না পরাশক্তির মন জোগানোর বিপজ্জনক রাজনীতি একজনের মেগা প্রকল্প, আরেকজনের গলার ফাঁস মূল্যস্ফীতি না কমিলে দুই কূলই যাইবে নারী-সহিংসতার চক্র ভাঙবে কে? উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার