ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দেশজুড়ে চলছে ‘জামায়াতি মুক্তকরণ’: তারেক সরকারের পদক্ষেপে ইউনূসতন্ত্রের জামায়াতিকরণের অবসান?
ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ, শাস্তি চেয়ে বিক্ষোভ
বিএনপি ক্ষমতা নিলেই দেশে শুরু হয় ধর্ষণের মহোৎসব
মব, মিথ্যা মামলা আর কারাগারে মৃত্যু; এটাই কি বিএনপির “নতুন রাজনীতি”?
ভূমি দস্যুদের হাতেই প্রশাসন! দখলদারকে প্রশাসক বানিয়ে বিএনপি দেখাল তাদের আসল চেহারা
বিএনপির বাংলাদেশ: রাতে গুলি, সকালে তদন্ত, বিকেলে ভুলে যাওয়া
একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক
‘রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে আশিক চৌধুরীর মতো প্রেজেন্টেশন দেখতে পেতাম?’ জবাবে যা বললেন রুমিন ফারহানা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন। সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের ‘রাজনীতি’ নামের এক টকশো অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। টকশো উপস্থাপক বিনিয়োগ সম্মেলনে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের প্রশংসা লোকের মুখে মুখে উল্লেখ করে রুমিন ফারহানাকে প্রশ্ন করেন, ‘কোনো রাজনৈতিক দল যদি আজকে ক্ষমতায় থাকতো, তাহলে কি এমন প্রেজেন্টেশন আমরা দেখতে পেতাম? মানে রাজনৈতিক সরকারের নিয়োগ কি কখনো এমন হয়?’
উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,
‘এই সরকারটির দুটো জিনিস আমি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। একটি হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট (সম্মতি উৎপাদন)। মানুষের মত কোন দিকে যাবে, মানুষ কী বলবে, কী ভাববে, মানুষ কী রাজনীতি দেখতে চাইবে? অন্তর্বর্তী সরকার খুবই সুচারুভাবে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট করছে।’ তিনি আরও বলেন, ‘এই সরকারের পিআর অসাধারণ। সেই পিয়ারের ফল বাংলাদেশে আসলে আমরা কতটুকু ঘরে তুলতে পারবো, সেই প্রশ্ন থেকেই যায়। কিন্তু ডক্টর মুহাম্মদ ইউনূস পিআরের ব্যাপারে একজন অতি দক্ষ মানুষ এবং তিনি তার দক্ষতাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাচ্ছেন।’ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যারা চমৎকার প্রেজেন্টেশন দিচ্ছেন, যারা চমৎকার কথা বলছেন, যারা চমৎকার বক্তৃতা করছেন, তারা যদি মনে করে যে তাদের দক্ষতা-যোগ্যতা-জনপ্রিয়তা অনেক বেশি, তাহলে
কেন তারা নির্বাচনে আসছেন না?’