রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫

রাজনীতি থেকে বিদায়ের কথা জানালেন জাস্টিন ট্রুডো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ |
কানাডার রাজনীতিতে আর দেখা যাবে না দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। তিনি আর নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। শুক্রবার তাঁর বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে মন্ট্রিয়লে এক সভায় এ কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ছিলেন মন্ট্রিয়লের প‍্যাপিন‍্যূ এলাকার এমপি। ট্রুডো যখন প্রথম পাপিন‍্যূ নির্বাচনী এলাকা থেকে লিবারেল পার্টি থেকে নমিনেশন চেয়েছিলেন তখন তাঁকে দলীয় নমিনেশনের জন‍্য প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল। জাস্টিন ট্রুডোর এ অনুষ্ঠানটি ছিল বিদায় অনুষ্ঠান। তিনবারের এমপি তার পাপিন‍্যূ রাইডিংয়ের লিবারেল মেম্বারদের কাছ থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে। রাইডিংয়ের সদস‍্যরা তাঁকে বিদায় জানিয়েছে অশ্রুসিক্ত নয়নে। একজন সজ্জন ও স্মার্ট রাজনীতিক হিসেবে টূডো ছিলেন সকলের পছন্দের। করোনা পরবর্তী সময়ে কানাডার টালমাটাল অর্থনীতিকে সূচারুরূপে পরিচালনা করেন

তিনি। বিদায়ী সভায় জাস্টিন ট্রুডো জানান, তিনি আর নির্বাচন করবেন না। তাঁর দাদার বাবা, দাদা এবং তিনি বসেছেন সংসদের আসনে। প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তাঁর বাবা। রাজনীতি থেকে তাঁর বিদায়ে অনেকেই ব্যথিত বলে অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, কৃতজ্ঞতার সঙ্গে কানাডার নাগরিকরা তাঁর অবদান স্মরণ করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন