রাজধানীতে ফিরছে মানুষ, যানবাহন চলাচল স্বাভাবিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুন, ২০২৫

রাজধানীতে ফিরছে মানুষ, যানবাহন চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুন, ২০২৫ |
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। অনেকে ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন ঢাকায়। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। অপরদিকে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ফিরছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার (১০ জুন) টাঙ্গাইলে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিকে যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৩শ টাকা। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায়

হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০টাকা। রাজধানীতে ফিরছে মানুষ, যানবাহন চলাচল স্বাভাবিক জামায়াত ছাড়া অন্য দলে এত সৎ মানুষ নেই : আমীর হামজা অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা। মঙ্গলবার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি প্রাইভেট কার নিয়ে রাজধানীতে মানুষ যাচ্ছেন। তবে কোথায় কোনো যানজটের সৃষ্টি হয়নি। মহাসড়ক অনেকটাই ফাঁকা। এর আগে ঈদযাত্রায় গত বুধবার ভোর ৪টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত টানা যানজট অব্যাহত থাকে। এতে ঈদে ঘরমুখো মানুষকে চরম ভোগান্তিতে পোহাতে হয়েছিল। এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকায়

যেতে পারছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধার করুন ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ