রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৪ |
রাজধানীর হাজারীবাগ পার্কের সামনে ‘কিশোর গ্যাংয়ের’ ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে। তার নাম শাহাদত হোসেন আকবর ওরফে শান্ত (১৭)। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে গতকাল (বৃহস্পতিবার) রাতে শান্ত ছুরিকাঘাতে আহত হয়। এ ঘটনায় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- সিয়াম (১৮), শাকিল (২৩) ও শুকুর (১৬)। নিহত শান্তর বাবা আফজাল হোসেন এলিফ্যান্ট রোডে একটি ব্লেজারের দোকানে চাকরি করেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে হাজারীবাগ পার্ক এলাকায় আমাদের বাসার পাশে কিশোর গ্যাংয়ের ৫-৬ জন সাইকেল চুরি করে। তারা পালিয়ে যাওয়ার সময় শান্তসহ এলাকাবাসী ধাওয়া দেয়। ওই সময় কিশোর গ্যাংয়ের ছেলেরা শান্তর বুকে ছুরিকাঘাত

করে পালিয়ে যায়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। কিশোরের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু