রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫

রাজতন্ত্র ফেরানোর দাবিতে উত্তাল নেপাল, নিহত ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মার্চ, ২০২৫ |
রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেপাল।তারা হিন্দুরাষ্ট্র ফেরানোর দাবিতেও সরব। স্থানীয় সময় শুক্রবার রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে জড়ো হন হাজারো বাসিন্দা। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে, এ ঘটনায় নিহত হন ২ জন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। এদিন পার্লামেন্টের সামনে জড়ো হয়ে, ‘রাজা ও দেশ’ জীবনের থেকেও প্রিয় বলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের হঠাতে লাঠি চার্জের পাশাপাশি জল কামান ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। পুলিশের দাবি, নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ায় কঠোর পদক্ষেপ হাতে নেন তারা। আটক করা হয় কয়েকজনকে। সহিংসতা রোধে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে কারফিউ

জারি করা হয়েছে। পুলিশ আরও জানায়, বিক্ষোভের এক পর্যায়ে একটি বাড়ি ও কয়েকটি যানবাহনে আগুন দেয় বিক্ষুদ্ধরা। এতে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে, বানেশ্বরে সিপিএন-ইউনিফাইড সোশ্যালিস্টের অফিসে হামলা করে এবং আটটি গাড়িতে আগুন দেয়। তারা চাবাহিলের ভাটভাটেনি সুপার মার্কেটে লুটপাট করে এবং কান্তিপুর টেলিভিশন ও অন্নপূর্ণা পোস্ট পত্রিকার অফিস ভাঙচুর করে। অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করে বলেন, দেশের উল্লেখযোগ্য উন্নয়ন, মানুষের ভালো চাকরি, শান্তি ও সুশাসন পাওয়ার কথা ছিল। কিন্তু পরিস্থিতি শুধু খারাপের দিকেই যাচ্ছে। তারা বলছেন, ‘দেশের অস্তিত্ব এখন ম্লান। খুব দ্রুত একজন রাজা দরকার। তা না হলে আগামী ১৫ বছরের মধ্যে প্রজাতন্ত্র আমাদের দেশটিকে

ধুলোয় মিশিয়ে দেবে।’ এদিকে, রাজধানীর অন্য স্থানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা রক্ষা করতে হাজারো মানুষ জড়ো করে রাজনৈতিক দলগুলো। সাবেক নেতা ও তিনবারের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহল বলেন, নেপালিরা অতীতে ফিরে যাবে না। ২০০৮ সালে পার্লামেন্টে রাজতন্ত্র বিলুপ্তির পর নেপালে ফেডারেল ও রিপাবলিকান শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও অর্থনৈতিক উন্নয়নের ধীরগতির কারণে রাজতন্ত্র ও হিন্দু রাষ্ট্রধর্ম ফিরিয়ে আনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী