রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫

রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৫ |
আর মাত্র দুই মাসেরও কম সময়ের বাকি রমজানের। পবিত্র এ মাসটিকে স্বাগত জানাতে ইতোমধ্যে নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা। এরই ধারাবাহিকতায় রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তান। মঙ্গলবার জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) বা ১ মার্চ (শনিবার) পাকিস্তানে রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আগামী ১ মার্চ (শনিবার) অথবা ২ মার্চ (রোববার) থেকে রমজান শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে ২৯ মার্চ (শনিবার) বা ৩০ মার্চ (রোববার) বলে পূর্বাভাস দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।সে হিসেবে পাকিস্তানে আগামী ৩০ মার্চ (রোববার) বা ৩১ মার্চ (সোমবার) ঈদুল

ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে রমজান ও ঈদের চাঁদ চূড়ান্ত ঘোষণা করে কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান