ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ
মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
রমজানে ফিলিস্তিনিদের আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ ইসরাইলের
আসন্ন রমজান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করবে ইসরাইল। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আল-আকসা প্রাঙ্গণে ‘নিরাপত্তা বিধিনিষেধ’ আরোপের ঘোষণা দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। খবর এএফপির।
ইসরাইলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে।’
রমজান উপলক্ষে প্রতি বছর লাখ লাখ ফিলিস্তিনি আল-আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। এটি ইসরাইলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। গত বছর গাজা যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল। বিশেষ করে, পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর। তবে এ বছর গাজায় যুদ্ধবিরতি চললেও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা
জানালো ইসরাইল। বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেনসার। তিনি বলেন, ‘আমরা এমন কিছু সহ্য করব না, যা অন্যদের ওপর সহিংসতা ও হামলার উসকানি দেয়, যেমনটি কোনো দেশই করবে না।’ ইসরাইলি সরকার বলছে, তারা আল-আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে। কিন্তু ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, ইসরাইল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে।