রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫

রমজানে আমিরাতে ১০ হাজার পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ |
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ৬৪৪টি প্রধান সুপারমার্কেট রমজান উপলক্ষে ১০,০০০টিরও বেশি পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ঘোষণা করেছে। একটি কো-অপারেটিভ মোট ৩৫ মিলিয়ন দিরহাম মূল্যের ছাড় ঘোষণা করেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। শীর্ষ অফার ও ছাড়ের হার অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির লুলু হাইপারমার্কেটে ৫,৫০০ পণ্যে ৬৫ শতাংশ পর্যন্ত ছাড়। আরেকটি কো-অপারেটিভ ৫,০০০+ পণ্যে ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছে। এছাড়াও বিভিন্ন সুপারমার্কেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে। যেমন- চাল, চিনি, তেল, ডিম, দুগ্ধজাত পণ্য, পোলট্রি, ডাল, রুটি ও গম। রমজান মাসে ক্রেতাদের জন্য এই বিশাল ছাড়ের সুযোগ একটি বড় স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে। খাদ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য নিয়ন্ত্রণ এদিকে মন্ত্রণালয়ের

বিবৃতি অনুযায়ী, দুবাইয়ের আল আওয়ার ফল ও সবজি বাজারে প্রতিদিন ১৫,০০০ টন খাদ্য আমদানি হচ্ছে। আর আবুধাবি বাজারে প্রতিদিন ৬,০০০ টন খাদ্য সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় রমজানে ৪২০টি পরিদর্শন অভিযান পরিচালনা করবে, যাতে কোনো দোকান মূল্যবৃদ্ধি করতে না পারে। নিয়মিত বাজার পর্যবেক্ষণ মন্ত্রণালয়টি জানায়, ২০২৪ সালে শহরগুলোতে ৮০,২৪৯টি চমকপ্রদ অভিযান পরিচালনা করা হয়েছিল। যার মধ্যে ৮,৩৮৮টি অনিয়ম ধরা পড়ে। এছাড়াও ১৪টি বড় সুপারমার্কেটের সঙ্গে ইলেকট্রনিক লিংক (অনলাইন নজরদারি) স্থাপন করা হয়েছে। যাতে কোনো পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে তাৎক্ষণিকভাবে ধরা পড়ে। ভোক্তাদের অভিযোগ জানানোর উপায় সেই সঙ্গে কেউ যদি মূল্য পরিবর্তন বা নিম্নমানের পণ্য লক্ষ্য করেন, তাহলে ৮০০১২২২ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন

বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অভিযোগ করা যাবে। উল্লেখ্য, ২০২৪ সালে ১,৮৯১টি ভোক্তা অভিযোগের ৯৩ শতাংশই দ্রুত সমাধান করা হয়েছে। সূত্র: খালিজ টাইমস ও গালফ নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন