রমজানের প্রথম ১০ দিনে কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫

রমজানের প্রথম ১০ দিনে কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ |
চলতি রমজান মাসের প্রথম ১০ দিনে পবিত্র কাবায় রেকর্ড আড়াই কোটি মুসল্লির সমাগম ঘটেছে। এর আগে কোনো বছর রমজান মাসের প্রথম ১০ দিনে কাবায় এত মুসল্লির আগমন ঘটেনি। কাবা ও মসজিদে নববির তত্ত্বাবধানে নিয়োজিত সৌদির সরকারি সংস্থা ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রোফেট’স মস্ক’ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রমজানের এই ১০ দিনে ওমরাহ পালন শেষ করেছেন ৫ কোটি ৫০ লাখ মুসল্লি। এটিও একটি রেকর্ড। রমজান মাসে এমনিতেই সৌদিতে ওমরাহ যাত্রীদের ভিড় বেশি থাকে। তবে বিগত বছরগুলোর তুলনায় চলতি বছরের রমজানে মুসল্লিদের ভিড় অনেক বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ভিড় সামাল দিতে এবং কাবা

চত্বরে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর হয়েছে প্রশাসনও। মুসল্লিদের সহযোগিতা ও সেবা দিতে ১১ কাবা চত্বর ও তার চারপাশে ১১ হাজারেরও বেশি কর্মী মোতায়েন করেছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এছাড়া কাবা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ‍নিয়মিত পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়েছে আরও ৪ হাজার কর্মীকে। কর্মীদের কাজ তদারক করতে ৩৫০ জন ব্যবস্থাপকও নিয়োগ দিয়েছে জেনারেল প্রেসিডেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অনড় শিক্ষামন্ত্রীঃ ‘কোন পদত্যাগ হবে না’, চট্টগ্রাম বাদে সব বোর্ডের পরীক্ষা অব্যাহত থাকবে বন্যা দুর্গত এলাকায় সরকারি সাহায্য না পৌঁছালেও খাদ্য সাহায্য নিয়ে পৌঁছেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা: রুটিন অনুযায়ী হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যান ‘তুমি কে আমি কে? ফার্মের মুরগি’ স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ মার্কিন আগ্রাসন চললে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রে অসঙ্গতি, ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ হরমুজ প্রণালিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী