রক্তে ভাসছে গাজা, ডিজে পার্টিতে মত্ত সৌদি আরব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

রক্তে ভাসছে গাজা, ডিজে পার্টিতে মত্ত সৌদি আরব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার শিশুরা যখন রক্তে ভেসে যাচ্ছে, মধ্যপ্রাচ্যের আকাশে যখন গর্জে উঠছে যুদ্ধবিমান, তখন সৌদি আরবের ঐতিহাসিক শহর আল-উলায় চলছে ডিজে পার্টি ও আলোক উৎসব। গাজার রক্তাক্ত প্রেক্ষাপটে সৌদির এই বিলাসিতা ও উদযাপন বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দিয়েছে। গাজার ভেতরে চলছে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। হাসপাতাল, স্কুল, সংবাদকেন্দ্র— কোনো কিছুই রক্ষা পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা এই পরিস্থিতিকে ‘মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছে। এর মধ্যেই স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) পবিত্র মদিনা শহরের খুব কাছাকাছি আল–উলায় অনুষ্ঠিত হয় একটি বড় আকারের কনসার্ট। খবর মিডল ইস্ট মনিটর। এলিফ্যান্ট রক বা জাবাল আল–ফিলের সামনে অনুষ্ঠিত এ পার্টিতে পাশ্চাত্য সুরে রাতভর চলেছে গান,

নাচ ও আলোক আয়োজন। এতে অংশগ্রহণ করেন দেশি–বিদেশি তরুণ-তরুণীরা। এই অনুষ্ঠানটির ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করেন। শুধু সৌদি আরবই নয়, চলতি মাসেই কাতারের লুসাইল শহরে আয়োজন করা হয়েছিল বিশাল আতশবাজির উৎসব। রাতের আকাশে ড্রোন ও অ্যাক্রোবেটিক শোতে গোটা এলাকা আলোকিত করা হয়, যা ফিলিস্তিনে চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে অনেকের কাছে অমানবিক ও বেখাপ্পা মনে হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইয়ামাল নাকি এমবাপ্পে: ৩০০ কোটি ডলারের ম্যাচে শেষ হাসি হাসবে কে? সেমিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে রেফারির দায়িত্ব পেলেন যিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে রাজকীয় জুয়ার আসরে নেইমার! আজ রাতেই শুরু সেমির মহারণ, লড়বে স্পেন-ফ্রান্স এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড এবার ঢাকা বোর্ড ঘেরাও করলো শিক্ষার্থীরা ভারত-নেপাল সীমান্তে আটক মার্কিন নাগরিক, পরিচয় নিয়ে রহস্য! শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ বৃষ্টিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে সাইন্সল্যাবে অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ এইচএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে! বৃষ্টি নিয়ে আবারও দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস ফেসবুক-ইনস্টাগ্রামের ‘আসক্তিকর ডিজাইন’ বদলাতে কড়া নির্দেশ ইইউ’র বিশ্ববাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? বৃষ্টির দিনে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরিক্ষার্থী মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত সেমিফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরি শঙ্কা বিশ্বকাপে ফিফার তালিকা থেকে বাদ পড়া রেফারির রহস্যজনক মৃত্যু