রক্তপাতের পরিকল্পনা ছিল বুশরা বিবির, যা বললেন তথ্যমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪

রক্তপাতের পরিকল্পনা ছিল বুশরা বিবির, যা বললেন তথ্যমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ |
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার অভিযোগ করে বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতা উস্কে দিয়ে রক্তপাত ঘটানোর পরিকল্পনা করেছিলেন। তবে পিটিআই নেতারা গ্রেফতারের ভয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। বুধবার ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে পিটিআই-এর বিরুদ্ধে ভিত্তিহীন হতাহতের দাবি ছড়ানোর অভিযোগ করেন তারার। যা রাজনৈতিক লাভের জন্য প্রচারিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। আতাউল্লাহ তারার বলেন, ‘তারা আধুনিক অস্ত্র, টিয়ার শেল এবং গুলতি নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারপর তারা দাবি করে যে, অনেক মানুষ মারা গেছে’। তথ্যমন্ত্রী বলেন, ‘তবে তাদের এই দাবির সমর্থনে কোনো প্রমাণ নেই এবং হাসপাতালগুলোও নিশ্চিত করেছে যে, কোনো মৃতদেহ সেখানে আনা হয়নি। এটি পিটিআই-এর রাজনৈতিক

ফায়দা তোলার আরেকটি অপচেষ্টা’। বিক্ষোভের সময় ৩৭ জন আফগান নাগরিকসহ কয়েকজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে কর্তৃপক্ষ ৪৫টি অস্ত্র, গ্রেনেড এবং টিয়ারগ্যাস বন্দুক জব্দ করেছে, যা সহিংসতা উস্কে দিতে ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করেন তারার। মন্ত্রী আরও বলেন, পিটিআই জাতীয় স্থিতিশীলতাকে ব্যাহত করার পরিকল্পনা করেছিল। যার একটি উদ্দেশ্য ছিল বেলারুশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর বাতিল করা। ‘এটি ছিল পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত এবং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটি পরিকল্পিত প্রচেষ্টা,’ যোগ করেন তিনি। পিটিআই নেতারা তাদের কর্মীদের পরিত্যাগ করেছেন এবং আলী আমিন ‍গান্দাপুরকে বিশেষভাবে উদ্দেশ্য করে তারার বলেন, ‘কর্মীদের পেছনে রেখে এ নিয়ে দ্বিতীয়বার তিনি পালিয়ে গেলেন। তার আর কখনো পাগড়ি

পরা উচিত নয়’। পিটিআই-এর আন্দোলনকে ব্যর্থ ঘোষণা করে তারার বলেন, ‘এই রাজনৈতিক আন্দোলনের আসল উদ্দেশ্য উন্মোচিত হয়েছে। মিথ্যা, ভণ্ডামি এবং সহিংসতাকে জনগণ প্রত্যাখ্যান করেছে’। সূত্র: সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে