ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানো হবে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

ভারতীয় পণ্যে আরও শুল্ক চাপানো হবে: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
রাশিয়ার তেল কেনা নিয়ে আবারও ভারতকে নিশানা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে প্রকাশ্য হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘ভারত শুধু তেলই কিনছে না, বরং রাশিয়া থেকে সস্তায় কেনা তেল খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফা করছে। এটা বরদাস্ত করা হবে না।’ ট্রাম্প জানান, এই 'অনৈতিক' কর্মকাণ্ডের জবাবে শিগগিরই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। এর আগে গত বুধবারই তিনি ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন। সোমবার রাতে ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার ইউক্রেন আক্রমণে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। অথচ ভারত তেল কিনে সেই রক্তাক্ত অর্থনীতিকেই মদত দিচ্ছে। তারা এসব জেনে-শুনে করছে। এজন্য আমেরিকা চুপ

করে থাকবে না। আমি ভারতীয় পণ্যের উপর শুল্ক আরও বাড়াতে চলেছি।’ অর্থনীতিবিদদের মতে, শুল্ক বৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ভারতীয় টেক্সটাইল ও তৈরি পোশাক, যন্ত্রাংশ (Auto components), ফার্মাসিউটিক্যালস ও কৃষিপণ্য রফতানিতে। এছাড়া সম্ভাব্য ‘জরিমানা’ আরোপ নিয়েও জল্পনা রয়েছে, যদিও হোয়াইট হাউস থেকে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ভারতীয় তেল পরিশোধন সংস্থাগুলি রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনছে এবং তাতে খরচ কমছে। এশিয়ার মধ্যে ভারত এখন অন্যতম বড় রাশিয়া-তেল আমদানিকারক দেশ। ২০২৫ সালের জুনে ভারতে রাশিয়া থেকে দৈনিক ২.০৮ মিলিয়ন ব্যারেল তেল এসেছে—যা ভারতের মোট তেল আমদানির প্রায় ৪৩%। এদিকে ট্রাম্পের এ হুশিয়ারির পর ভারতীয় সরকারের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

তবে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারত আন্তর্জাতিক বাজারে জ্বালানি নিরাপত্তা ও নিজের স্বার্থ দেখে পদক্ষেপ নিচ্ছে। তেলমন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি বলেছেন—‘যদি রাশিয়ার তেল আমদানিতে সমস্যা হয়, তবে বিকল্প প্রস্তুত আছে। ভারত প্রস্তুত।’ ট্রাম্পের এই ঘোষণাকে আন্তর্জাতিক মহল নির্বাচনী চমক বলেও ব্যাখ্যা করছেন। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত অবস্থান দেখিয়ে জনমত টানতেই এই অবস্থান নিয়েছেন তিনি— এমন ধারণাও রয়েছে কূটনৈতিক মহলের অনেকেই। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার জেরে ভারত ও আমেরিকার মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে টানাপড়েন তৈরি হতে পারে। ভারত কোন কৌশলে এগোয়, সেটাই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’