যেসব নিয়ম মানলে কমবে কোলেস্টেরল, প্রয়োজন হবে না ওষুধ – ইউ এস বাংলা নিউজ




আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫

যেসব নিয়ম মানলে কমবে কোলেস্টেরল, প্রয়োজন হবে না ওষুধ

Md. Abdul Hamid
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৫ |
৩০-এর কোঠা পেরোয়নি, তার আগেই রক্তে বাড়ছে খারাপ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড। আপনি হয়তো ভাবছেন, ওষুধ খেয়ে এই সমস্যা কমিয়ে ফেলবেন। কিন্তু বেড়ে চলা কোলেস্টেরল ধীরে ধীরে আপনার হার্টের ক্ষতি করছে, তা কি জানেন? কম বয়সে হৃদরোগে মৃত্যু- এমন ঘটনা প্রায়শই ঘটছে। নেপথ্যে রয়েছে লাইফস্টাইল। মূলত অনিয়ন্ত্রিত লাইফস্টাইল, বিশেষত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোলেস্টেরল বৃদ্ধির কারণ। তা ছাড়া দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা, অলস জীবনযাপনও শরীরে এই ধরনে রোগ ডেকে আনছে। দিন শুরু করুন গরম পানি খেয়ে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম পানি পান করুন। এতে লেবুর রসও মেশাতে পারেন। এটি মেটাবলিজমকে উন্নত করতে এবং শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। পাশাপাশি শরীর থেকে সমস্ত

টক্সিন বেরিয়ে যায়। এতে হার্টের স্বাস্থ্যও উন্নত হয়। মর্নিং ওয়াক এই ব্যস্ততার যুগে স্বাস্থ্য সচেতন হলেও নিজের জন্য সময় বের করা খুব কঠিন। কিন্তু কোলেস্টেরলকে বাগে আনতে হবে সকালে ৩০ মিনিট নিজের জন্য রাখুন। সকালে ৩০-৪০ মিনিট হাঁটুন। এতে কোলেস্টেরল কমবে, ওবেসিটি, আরথ্রাইটিস, ডায়াবিটিসের মতো ক্রনিক অসুখের আশঙ্কা এড়াতে পারবেন। সপ্তাহে ১৫০ মিনিট হাঁটলে আপনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারবেন। খাবার থেকে বাদ দিন স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাট যে সব খাবারে স্যাচুরেটেড ফ্যাট রয়েছে, সেগুলো খাওয়া চলবে না। রেড মিট, ফুল ফ্যাট যুক্ত দুধ ও দুগ্ধজাত পণ্য এড়িয়ে চলুন। বিশেষত ব্রেকফাস্টে ভুল করেও প্রক্রিয়াজাত খাবার রাখবেন না। কেক, কুকিজের মতো খাবারেও ট্রান্স ফ্যাট থাকে।

সেগুলোও এড়িয়ে চলুন। খাবারে ঘি, মাখন যত কম খাবেন, তত ভালো। স্বাস্থ্যকর ফ্যাট খেতে হবে কোলেস্টেরলের মাত্রা বাড়লে যে ডায়েট থেকে সম্পূর্ণরূপে ফ্যাট বাদ দেবেন, তা কিন্তু নয়। বরং, ডায়েটে হেলদি ফ্যাট রাখুন। আমন্ড, আখরোট, ফ্ল্যাক্স সিডের মতো খাবারে স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে। এ ছাড়াও মাছ, অ্যাভোকাডো, অলিভ অয়েলের মতো খাবারে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা এইচডিএল বা ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। ফাইবার খান বেশি করে উচ্চ কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের সমস্যায় ভুগলে অবশ্যই ডায়েটে ফাইবার যুক্ত খাবার রাখুন। ওটস, আটা, বাজরা, রাগির তৈরি খাবার, চিয়া সিড, যে কোনো ধরনের ডাল, সমস্ত শাকসবজি ও ফলে ফাইবার পাবেন। এগুলোই যদি রোজ খান কোলেস্টেরল বাড়বে না এবং

হার্টও সুরক্ষিত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল