স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জুন, ২০২৫

স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জুন, ২০২৫ |
বিশ্বজুড়ে ছুটির দিনগুলোর পেছনে সাধারণত দেখা যায় উৎসব, ঐতিহ্য কিংবা মহান কোনো ব্যক্তির জন্মদিন পালনের উদ্দেশ্য। কিন্তু রাশিয়ার একটি বিশেষ ছুটি আছে যার পেছনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্য—দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহ দেওয়া! রাশিয়ায় প্রতি বছর ১২ সেপ্টেম্বর পালিত হয় ‘কনসেপশন ডে’ (Conception Day)। এ দিনটি রাশিয়ার সরকার ঘোষিত ছুটি, যেখানে স্বামী-স্ত্রীদের জন্য নির্ধারিত হয় একান্তে সময় কাটানোর ও সন্তান ধারণের অনুপ্রেরণামূলক একটি দিন। এই ছুটির পেছনে রয়েছে দেশের জনসংখ্যা বৃদ্ধির একটি কৌশল। রাশিয়ান সরকার মনে করে, জনসংখ্যা বাড়াতে হলে পরিবারকে সন্তান গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তাই ১২ সেপ্টেম্বরকে বিশেষভাবে ছুটি হিসেবে নির্ধারণ করে, যাতে দম্পতিরা নিরবচ্ছিন্ন সময় কাটাতে পারে এবং সন্তান ধারণের চেষ্টা

করেন। এটি কেবল ছুটির মধ্যেই সীমাবদ্ধ নয়—যদি এই দিন একান্তে সময় কাটানোর পর কোন দম্পতির সন্তান জন্ম নেয় ঠিক ৯ মাস পর, তাহলে সরকার তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করে। পুরস্কারটি সেই দম্পতির আঞ্চলিক প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হয়। এই পদক্ষেপ রাশিয়ার জনসংখ্যাগত ভারসাম্য রক্ষায় সরকারের একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে দেখা হয়। বিশ্বব্যাপী যখন অনেক দেশ জনসংখ্যা বৃদ্ধি বা হ্রাস নিয়ে চিন্তিত, সেখানে রাশিয়া এই অভিনব পন্থায় সমাধানের পথ খুঁজছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসি সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়: হ্যারি কেইন সাদিক কায়েমের তীব্র সমালোচনা রাশেদ খাঁনের বিশ্বকাপ জিতবে কারা, জানালো সুপারকম্পিউটার অপ্টা মেটলাইফ স্টেডিয়ামেই আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার ঘোষণা দিয়েছিলেন মেসি সেমিতে গোল না করেও গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে মেসি বিশ্বকাপ ফাইনালের আগে ধোঁয়ার চাদরে উত্তর আমেরিকা! আবার বিয়ে করছেন পরীমনি! নতুন ভোটার হওয়ার সময়সীমা নির্ধারণ করলো ইসি পবিত্র আখেরি চাহার সোম্বা আগামী ১২ আগস্ট এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ