বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫

আরও খবর

ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের

অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ

জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প

১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ

ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের

ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের

বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জুলাই, ২০২৫ |
বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের মালদা জেলায়। রাজস্থানে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে ধরা পড়েন মালদার কালিয়াচকের ২১ বছর বয়সি যুবক আমির শেখ। পরিবারের দাবি, বৈধ ভোটার আইডি ও আধার কার্ড থাকা সত্ত্বেও তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে রাজস্থান পুলিশ এবং দুই মাস ধরে জেল হেফাজতে রাখে। সবচেয়ে বিস্ময়করভাবে, আদালতের কোনো রায় ছাড়াই তাকে বিএসএফের সহায়তায় সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার বাংলাদেশের এক অজ্ঞাতনামা এলাকা থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে আমির শেখকে দেখা যায় কাঁদতে কাঁদতে বলছেন, ‘আমি ভারতীয়। আমাকে আমার ঘরে ফিরিয়ে দিন।’ ভিডিওটি ছড়িয়ে পড়তেই জালালপুরসহ

মালদার বিস্তীর্ণ এলাকায় শোক ও ক্ষোভের আবহ তৈরি হয়। পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার খোঁজে তিন মাস আগে রাজস্থানে গিয়েছিলেন আমির। সেখানেই দুই মাস আগে স্থানীয় পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরিবারের দাবি, একাধিক ভারতীয় পরিচয়পত্র দেখানোর পরও তাকে বিদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আমিরের বাবা জেমস শেখ বলেন, ‘ভিডিও দেখে নিশ্চিত হয়েছি, ও আমার ছেলে। ওর সব বৈধ কাগজপত্র আমাদের কাছে আছে। তবু যদি ভারতীয় নাগরিকদের এভাবে বাংলাদেশে পাঠানো হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?’ এ ঘটনা ঘিরে রাজ্যজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। আজ আমিরের বাড়িতে গিয়ে দেখা করেন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সম্পাদক আসিফ ফারুক। তিনি বলেন, ‘এটা কেবল একটি পরিবারের নয়,

গোটা বাংলার অপমান। এ ঘটনা নিছক প্রশাসনিক ভুল নয়, এটা একটি চরম মানবাধিকার লঙ্ঘন।’ জেলা প্রশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা স্পষ্টভাবে দেখায়, কীভাবে ভাষা, ধর্ম ও অভিবাসন-পরিচয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। বাংলাভাষী মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে বিদ্বেষমূলক আচরণ এখন উদ্বেগজনক বাস্তবতায় পরিণত হয়েছে। এই ঘটনা শুধুই পশ্চিমবঙ্গের কোনো স্থানীয় ঘটনা নয় বরং ভারতের ধর্মনিরপেক্ষতা, নাগরিক অধিকার এবং অভ্যন্তরীণ সংহতির প্রতি এক ভয়াবহ সংকেত। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর হস্তক্ষেপ এবং এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝরল ৩২টি প্রাণ: পাহাড়ধস ও ভাঙা বেড়িবাঁধে বাঁশখালীর এক লাখ মানুষের নির্ঘুম রাত ভাষা শহিদদের স্মরণে নির্মিত শহিদ মিনারের চারপাশ ঘিরে শৌচাগার নির্মাণ ২৯৭ জনের প্রকল্পে কাজ করেন ৫০ জন, বাকিরা ভুয়া! সরকারি প্রকল্পে ব্যাপক হরিলুট মব-মামলা-নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামের পানিবন্দী মানুষের মাঝে ছাত্রলীগের খাবার বিতরণ দুর্নীতি ও ব্যর্থতায় জর্জরিত পাকিস্তানি সিটি প্রকল্পকে অনুসরণের পরিকল্পনা স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলি অস্ত্র কোম্পানির স্বার্থ রক্ষায় ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা কিংস-অক্সফোর্ড কর্তৃপক্ষের নিজেদের বিতর্কিত সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইলেন ফিফার রেফারিং প্রধান ফ্রান্সের শৈল্পিকতা বনাম মরক্কোর দৃঢ়তা তীব্র জ্বালানি সংকটে আরও কয়েকশ কারখানা বন্ধের পথে ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি চাঁদার দাবিতে জমির মালিককে হত্যার হুমকি দিয়ে নির্মাণকাজ বন্ধ করলেন জামায়াত নেতা ২১ মাস পর জামিন, জেলগেট থেকে আবার গ্রেপ্তার: বাবার জানাজায় যেতে দেওয়া হয়নি ছাত্রলীগ নেতা সজিবকে অর্থনীতিতে এশিয়ার ইমার্জিং টাইগার বাংলাদেশ এখন উগান্ডা-ঘানারও পেছনে, বৈদেশিক বিনিয়োগে চরম খরা অর্থনৈতিক বিপর্যয়: এনপিএল খাতে বৈশ্বিক তালিকার শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, দ্বিতীয় বাংলাদেশ জুলাইযোদ্ধার নতুন আবেদনের ২০০টি ভুয়া, ৬০০টির তথ্য বিকৃতিসহ মিলেছে অনিয়ম-অসংগতি ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের ওপর ১১১টি মিসাইল ছুড়েছে’, বললেন ট্রাম্প ১৫ রোগীকে হত্যার দায়ে জার্মান চিকিৎসকের যাবজ্জীবন, আরও হত্যাকাণ্ডের সন্দেহ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা, দীর্ঘস্থায়ী সংঘাতের শঙ্কা বিশেষজ্ঞদের ন্যাটো সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ৯০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি কানাডা-ইউরোপের কুষ্টিয়ায় হাসপাতালের ওটি থেকে রোগীর এক পা গায়েব!