যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪
     ১০:০৮ অপরাহ্ণ

যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ | ১০:০৮ 137 ভিউ
জামালপুরের বকশীগঞ্জ থানা যুব মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। বিএনপির এক কর্মীর করা মামলার এজাহারভুক্ত আসামিকে চার্জশিট থেকে বাদ দিতে যুবদল নেতার কাছে অনুরোধ জানিয়েছেন ওই যুব মহিলা লীগ নেত্রী। রোববার সকাল থেকে ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপটি ভাইরাল হওয়ায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কথোপকথন ভাইরাল হওয়া যুব মহিলা লীগ নেত্রীর নাম জহুরা বেগম। তিনি বকশিগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও একই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। অপরদিকে যুবদলের ওই নেতার নাম মাহবুবুর রহমান লাভলু। তিনি বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব। শনিবার (৯ নভেম্বর) দুই নেতার কথোপকথনের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও

রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কথোপকথনটি হুবহু তুলে ধরা হলো- জহুরা: আসসালামু আলাইকুম ভাই। লাভলু: ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জহুরা: কই ভালো ভাই? শেষ পর্যন্ত থাকবার দিলেন কই। লাভলু: আপনে গড়ে এলাকার গামা উকিলে এগুলো করছে। জহুরা: হ। গামা আর ইয়ে মানিক ভাই (বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর) বলে এগুলা জানেই। লাভলু: মানিক ভাই আপনের বিষয়টা জানে না। জহুরা: মামলার তালিকা বলে না দেখে দেয় না।থানায় দেওয়ার আগে বলে তালিকা দেইখা দে। এখন আমাদের ভাইস চেয়ারম্যানি ফেরত দিবো? এখন এগুলোর মধ্যে মামলা দিয়া থুইলে কেমনে কী করি! লাভলু: ঠিকই আছে। মামলার মধ্যে পইরা থাকলে আরেক ঝামেলা। জহুরা: নাম কি চার্জশিট থেকে কাটা যাবো? লাভলু: আপনে আমার সাথে যোগাযোগ

কইরেন। চার্জশিট থেকে আমি নাম কেটে দিমুনি। জহুরা: এখন কোনো কিছু করা যাবো না? লাভলু: এখন মানিক ভাইয়ের সঙ্গে বসে কথা বলতে হবো। জহুরা: আমি তো এখন মামলার ভয়ো বের হতে পারছি না। উপজেলা থেকে কাগজপত্র সব আইসা পরতাছে। কোর্টে যাইতে বলতাছে সমন্বয়কারীরা। সবাই রিট করবো। এলাকায় যদি না থাকতে পারি, জনগণের কাজি যদি না করতে পারি, শুধুমাত্র উপজেলার চেয়ারম্যান থাকবো না। আর যে মেম্বাররা পলাতক তারা থাকতে পারবো না। লাভলু: আপনার বলে রাস্তার ঠিকাদারি কাজ চলতাছে। ওইডা আমাকে দিয়া দেন, আমি করি। জহুরা: আমারতো নিজস্ব কোনো কাজ নাই। ওইটা আমার না। এইল্লা মানসে বাড়তি কথা কয়। মাইসে ফেসবুকে দিছে কোটি কোটি টাকা কামাইছি। এই

করছি, সেই করছি। দয়া করে মানিক সওদাগরের সাথে বইসেন তো দেখি। লাভলু: ঠিক আছে। আপনে আমি কালকে বসমু। জহুরা: আমিতো আপনাদের সাথেই কাজ করতে চাই মিলেমিশে। তবে এ বিষয়ে যুব মহিলা লীগের নেত্রী ও বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান জহুরা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে জহুরা ফাঁসানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান লাভলু। তিনি বলেন, ‘একটি ছেলে আমাকে ফোন ধরিয়ে দিয়ে বলে মামা উনিতো (জহুরা বেগম) পলাতক। কোনো কাজ করতে পারছে না, একটু কথা বলেন। পরে আমি কথা বলি। আমি সহজ-সরল মানুষ ভাই। তিনি ফোনে কথা বলার শুরুতেই মামলা নিয়ে কথা বলে। মামলার বিষয়ে আমার কিছুই বলার

নেই। কাজের জন্য তার সঙ্গে কথা হয়েছে। সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’ গত ৪ আগস্ট বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১ নভেম্বর ৩৩ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন গোলাম মোস্তফা নামের এক বিএনপি নেতা। ওই মামলার ৩২ নম্বর আসামি যুব মহিলা লীগ নেত্রী জহুরা বেগম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম অস্থিরতা ও সিদ্ধান্তহীনতায় চিহ্নিত ইউনূসের ৫৫৯ দিনের প্রশাসন বাংলাদেশ আওয়ামী লীগ–এর পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা দখলদারের স্বৈরাচারী আদেশে নিষেধাজ্ঞার কোন বৈধতা বা আইনি ভিত্তি নেই; আওয়ামী লীগ সংগঠিত হবে জনতার বাধভাঙ্গা অংশগ্রহণে, আপন মহিমায় এক জাদুকরের বিদায়ের পর আরেক জাদুকরের আগমন The international community often views Nobel laureates through a lens of deified reverence, assuming that a Peace Prize in the pocket equates to a democrat in the soul. দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিমের বিবৃতি ক্যাশ’ সামলাতেন স্ত্রী শীলা: আসিফ নজরুলের বিরুদ্ধে ১৪ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ কারাবন্দী নেতাদের পরিবারের পাশে ইফতার সামগ্রী নিয়ে যুবলীগ নেতা জনি রমজানে আড়াইটা পর্যন্ত ব্যাংক লেনদেন স্কুলে রমজানের ছুটি বৃহস্পতিবার থেকে ফ্যাসিস্ট ইউনূসের ডিজাইনে জাল ভোটের নির্বাচনঃ দৈবচয়নে টিআইবির ৭০ টি আসন পর্যবেক্ষণ, ধৃত জাল ভোটের পরিসংখ্যান ২১.৪% বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ পার্বতীপুর উপজেলা শাখা, দিনাজপুর এর উদ্যোগে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। ইউনূসের আয়োজিত প্রহসনের নির্বাচন, যেখানে অবাধে চলেছে জাল ভোটের মহোৎসব In divided Bangladesh, election delivers power, not stability পবিত্র রমজান মাসে বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অসহায়, দুস্থ, প্রান্তিক, নিম্ন আয়ের মানুষদের জন্য ইফতার, সেহরি, খাদ্য উপকরণ সহায়তাসহ অন্যান্য মানবিক কর্মসূচি গ্রহণের আহ্বান দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের ‘মবের জনক’ উপাধি নিয়ে বিদায় ড. ইউনূসের: পেছনে রেখে গেলেন লাশের মিছিল ও বিচারহীনতার সংস্কৃতি জাইমা রহমানের বিরুদ্ধে ‘ডিজিটাল চরিত্র হনন’: ক্ষমতাসীনদের পাশে দাঁড়িয়ে রাজনৈতিক শিষ্টাচারের ডাক ছাত্রলীগ নেতার বাবার মৃত্যুর পর অবশেষে মুক্তি মিলল ছেলের: জানাজায় অংশ নিতে বাড়ি ফিরলেন সামি কুড়িগ্রাম-১ এ ভোটার নেই, তবু ভোট ১০০% পূর্ণ