ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে স্টিফেন মিলারকে বেছে নিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল
চীনের অতি গোপনীয় স্পেসপ্লেনের ছবি প্রকাশ করল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না
হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি
ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
যুদ্ধে আরও মারাত্মক অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের
যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবারো যুদ্ধ শুরু করলে আগের চেয়ে আরও বেশি ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তার এখন নতুন অস্ত্র তৈরি করছে বলেও জানিয়েছেন এক মুখপাত্র।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আইআরজিসির মুখপাত্র সারদার মোহেব্বি জানান, তাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডের ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোর তুলনায় অনেক বেশি।
তিনি বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্ত্র আগের তুলনায় সব দিক থেকেই ভিন্ন হবে।
মোহেব্বি আরও জানান, নতুন অস্ত্রের মধ্যে আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন প্রজন্মের ওয়ারহেড থাকবে। পাশাপাশি এসব ক্ষেপণাস্ত্রের পাল্লাও আগের তুলনায় বাড়ানো হচ্ছে।
তিনি বলেন,
ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।
ইরান এখনও নিয়মিতভাবে অস্ত্র উৎপাদন করে যাচ্ছে এবং ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের জন্য নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াচ্ছে।





