যুদ্ধবিরতি মানায় ভারত-পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ মে, ২০২৫

যুদ্ধবিরতি মানায় ভারত-পাকিস্তানের প্রশংসা করলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৫ |
যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ভারত ও পাকিস্তানের প্রশংসা করেছেন মার্কিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশাল এ এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তান দুই দেশেরই শক্তিশালী এবং অটল নেতৃত্বের জন্য আমি অত্যন্ত গর্বিত।’ গত মাসের শেষ দিকে পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর, ৬ ও ৭ মে মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালায় ভারত। পরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়।পরে দুই দেশই একে অপরের সামরিক ঘাঁটিতে আক্রমন চালানোর কথা বলে। সবশেষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করে। প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, সঠিক সময়ে তিনি

প্রজ্ঞা এবং সাহস দেখিয়েছিলেন এবং এই সংঘাত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কারণ এই সংঘাতের ফলে লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যু এবং বিশাল ক্ষতি হতে পারতো। তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আপনাকে এই ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে বলে আমি গর্বিত।’ প্রেসিডেন্ট ট্রাম্প ভারত ও পাকিস্তানের সাথে বাণিজ্য বৃদ্ধির কথাও বলেছেন তার পোস্টে। এর পাশাপাশি, ভারত ও পাকিস্তানের সাথে একসাথে কাশ্মীর সমস্যার শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করার কথাও বলেছেন ট্রাম্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ