যুদ্ধবিরতি চুক্তির খবরে গাজায় হাজারো ফিলিস্তিনির উল্লাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫

যুদ্ধবিরতি চুক্তির খবরে গাজায় হাজারো ফিলিস্তিনির উল্লাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৫ |
যুদ্ধবিরতির প্রস্তাবের শর্তে সম্মত হয়েছে ইসরায়েল-হামাস। এ খবর প্রকাশের সঙ্গে সঙ্গে গাজার রাস্তায় নেমে উল্লাস করছেন ফিলিস্তিনিরা। এদিকে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকার মানুষের উল্লাসের কিছু ছবি প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এতে যুদ্ধবিরতির খবর পেয়ে ফিলিস্তিনিদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। দীর্ঘদিন পর ফিলিস্তিনিদের মধ্যে এমন দৃশ্য দেখা গেল। এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ১৫ মাসের ইসরাইলি আগ্রাসনের অবসান হতে যাচ্ছে। হামাসের একজন কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এ তথ্য জানায় বিবিসি। ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে শেষ মুহূর্তের দাবি পেশ করেছে। কাতারের আলোচনার অবস্থা নিয়ে একটি সংবাদ সম্মেলন করার আগে হামাসের ওই কর্মকর্তা

বিবিসির সঙ্গে কথা বলেন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মিশরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তের একটি গুরুত্বপূর্ণ ভূমি নিয়ে তারা ফিলাডেলফি করিডোর সম্পর্কে নতুন দাবি জানিয়েছে। মাসের পর মাস ধরে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপনার জীবন বদলে ফেলুন, প্রতিদিন ১০ হাজার পা হাঁটুন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিল সমর্থকদের ৭৫০ বর্গফুট পতাকা শোডাউন এমপিপুত্র যুবদল নেতা আটক হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক শুরু শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের মৃত্যুদণ্ড মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আমির খানের তৃতীয় বিয়ে, অতিথি হচ্ছেন কারা? প্রাইভেসি ঝুঁকিতে মেটার নতুন উদ্যোগ কারখানা থেকে বিশ্বকাপ, হার না মানা এক ‘সুপার সাব’ উনদাভ রাফিনিয়ার পজিশনে কাকে পছন্দ আনচেলত্তির? জার্মানির ফুটবলীয় সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন আইভরিকোস্ট কোচের কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, সবাই সিলেটের বাসিন্দা হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ ইরানকে জয়ী বলছে ৯২% ইসরায়েলি, ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থন পুলিশকে যুবলীগ নেতার হুমকি — ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে গোল্ডেন বুট দৌড়ে এখন পর্যন্ত কে এগিয়ে