যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে বিস্ফোরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ May, ২০২৫

যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ May, ২০২৫ |
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কাশ্মীরের শ্রীনগরে বিস্ফোরণ ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর এক্সে দেওয়া পোস্ট ও ভিডিওর বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে। এর ফলে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, ‘এটা আবার কী হলো? শ্রীনগরের চারপাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধবিরতির কী হলো?’ এর কিছুক্ষণের মধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে নাগরিকরা ড্রোন শনাক্তকারী ট্রেসার ফায়ারের ভিডিও পোস্ট করেন। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই একটি আপডেট ভিডিও দিয়ে লেখেন, ‘এটা কোনো যুদ্ধবিরতি না। শ্রীনগর ‍শহরের এয়ার ডিফেন্স

ইউনিটগুলো এখন গুলি ছুঁড়েছে’। তার এই পোস্ট ও ভিডিও ঘিরে রীতিমত তোলপাড় সৃষ্টি হয়েছে। তার এই পোস্টটি শ্রীনগরে রাতে ড্রোন অনুপ্রবেশের সম্ভাব্য ঘটনা এবং তার জবাবে ভারতীয় এয়ার ডিফেন্স বাহিনীর প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ এ ঘটনাটি ঘটেছে ভারত ও পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতায় ঘোষিত ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতি’র ঠিক কয়েক ঘণ্টার মাথায়। যদিও ভারত-পাকিস্তান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সর্বশেষ এই পরিস্থিতি যুদ্ধবিরতির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এটি হতে পারে: স্থানীয় সন্ত্রাসী অনুপ্রবেশ চেষ্টার ফল। যা সরকারিভাবে যুদ্ধবিরতির লঙ্ঘন নাও হতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার বিরুদ্ধে মাঠপর্যায়ে শক্তিশালী গোষ্ঠীগুলোর প্রতিক্রিয়াও হতে পারে।

বিশেষ করে কাশ্মীর অঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর পক্ষ থেকে। যাইহোক না কেন, এ ঘটনার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের পক্ষে এখন স্পষ্ট ও দায়িত্বপূর্ণ প্রতিক্রিয়া জরুরি, বিশেষ করে যুদ্ধবিরতির ভবিষ্যৎ বজায় রাখতে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি