যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫

যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে হামাসের সম্মতি, রাজি নয় ইসরায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ |
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তবে চুক্তিটি ইসরায়েল গ্রহণ না করায় শান্তির সম্ভাবনা আপাতত অনিশ্চিতই থেকে গেছে। সোমবার (২৬ মে) বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা প্রকাশিত পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকোফের পক্ষ থেকে পাঠানো যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, ৭০ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে হামাস পর্যায়ক্রমে ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। সূত্রটি আরও জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে একইসঙ্গে ইসরায়েলি কারাগার

থেকে দীর্ঘদিন ধরে বন্দি থাকা অসংখ্য ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হবে। এই যুদ্ধবিরতির সময় শর্তহীনভাবে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি থাকবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই চুক্তির গ্যারান্টি দিচ্ছেন এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকি করবেন। তার দূত উইটকোফ যুদ্ধবিরতির একটি খসড়া চুক্তি ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছেন এবং এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় রয়েছেন। তবে পরিস্থিতি জটিল হয়ে ওঠে যখন ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, নেতানিয়াহু সরকার এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা একটি ভিন্নধর্মী যুদ্ধবিরতি চায়, যাতে প্রাথমিকভাবে জীবিত ও মৃত অর্ধেক জিম্মি মুক্তি পায় এবং পরবর্তী আলোচনায় স্থায়ী শান্তির রূপরেখা নির্ধারণ হয়। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক

সাক্ষাৎকারে স্টিভ উইটকোফ বলেন, ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতির আগে একটি মধ্যবর্তী পর্যায়ের চুক্তি চায়। তবে আমার মতে, বর্তমান প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত। এটি একটি সম্ভাবনার জানালা খুলে দিচ্ছে। হামাসের ইতিবাচক মনোভাব সত্ত্বেও ইসরায়েলের অনীহা গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনাকে আপাতত বাধাগ্রস্ত করেছে। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এখনও চলছে, আর আন্তর্জাতিক মহল এ যুদ্ধে একটি মানবিক বিরতি চায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক