যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫

যুদ্ধবিরতির পর ইসরাইলে প্রথম প্রাণঘাতী হামলা, হতাহত ৬

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ |
ইসরাইলের বন্দর নগরী হাইফার একটি পরিবহণ স্টেশনে ছুরি হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবারের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকেও হত্যা করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারী একজন জার্মান নাগরিক বলে জানা গেছে। তাকে ঘটনাস্থলে হত্যা করা হয়েছে। ইসরাইলি পুলিশ এই ঘটানাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, একজন সন্ত্রাসী একটি বাস থেকে নেমে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তিকে ছুরিকাঘাত করে। পরে এক নিরাপত্তারক্ষী এবং একজন সাধারণ নাগরিক তাকে প্রতিহত করে। এটি গত ১৯ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর প্রথম প্রাণঘাতী হামলা। এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন ছয়

সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয়ে যাওয়ার পরপরই পরবর্তী ধাপের জন্য আলোচনাগুলো স্থগিত হয়েছে। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে, আনুমানিক ৭০ বছর বয়সি এক ব্যক্তি নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী শফার’আম শহরের একজন দ্রুজ সম্প্রদায়ের বাসিন্দা ছিলেন। যেখানে একটি বড় দ্রুজ জনগোষ্ঠীর বসবাস রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি সম্প্রতি কয়েক মাস বিদেশে কাটানোর পর গত সপ্তাহে ইসরাইলে ফিরে আসেন। ইসরাইলি নাগরিক হলেও তার জার্মান নাগরিকত্বও ছিল। সূত্র: ডিপিএ, এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল ঢাকা ছাড়িয়ে রাজশাহীতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বোর্ড ঘেরাও রয়টার্সের প্রতিবেদন: মহাবিতর্ক নিয়ে যেভাবে সেমি’তে ‘ভার্জেন্টিনা’, ফুটবল সমর্থকদের আস্থাহীনতা পিটিয়ে সংসদ ভবনের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ কক্সবাজারে বন্যা দুর্গত এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করলো নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ কর্মিরা জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’ সংসদে শিক্ষামন্ত্রীর জবাবদিহি: এইচএসসি পদার্থবিজ্ঞানে প্রশ্নপত্রের ভুলের দায় স্বীকার, ৬ ও ৭ নম্বর প্রশ্নে পূর্ণমান দেয়ার প্রতিশ্রুতি এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন