ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হুথিদের অভিযোগের তির এবার সৌদির দিকে!
মালয়েশিয়ায় বয়লার বিস্ফোরণে বাংলাদেশি শ্রমিক নিহত
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে
হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা
ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নাম বদল, নাকি নীতি বদল: ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান কি সত্যিই পাল্টে গেছে?
ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প
যুদ্ধবিরতির দুদিন আগেও গাজায় ইসরাইলের হামলায় নিহত ৮১
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। রোববার থেকে এ চুক্তি কার্যকর হবে। চুক্তি কার্যকর হতে আরও দুদিন বাকী, তাই এখনো গাজায় হামলা বন্ধ করেনি ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত হয়েছেন ৮১ ফিলিস্তিনি।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে আজ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭৮৮ জনে। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে অন্তত ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন।
কাতারের প্রধান মধ্যস্থতাকারী বুধবার জানায়, ১৫ মাসেরও বেশি সময় যুদ্ধের পর জিম্মি ও বন্দি বিনিময়ের পাশাপাশি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর
হবে। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় ১২০ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি অঞ্চলটিতে ‘দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা’ আনবে। এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ বাস্তব পদক্ষেপ। এ চুক্তি হওয়ায় হামাসের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইরান-সমর্থিত ‘প্রতিরোধ অক্ষ’ ইসরাইলকে ‘পিছু হটতে’ বাধ্য করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, বুধবার ঘোষিত এ চুক্তি ‘ফিলিস্তিনি ভাই-বোন’ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে।