যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ মে, ২০২৫

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ |
কাতারে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ৮৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহজতর করবে এ হামলা। বৃহস্পতিবার (১৫ মে) চিকিৎসকদের বরাতে দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণার্থী শিবিরসহ বেশ কিছু স্থানে ইসরাইলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে আরও ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও কয়েকটি জায়গায় হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আলজাজির বলছে, জাবালিয়ায় উদ্ধারকর্মীরা শিশুদের লাশ সরাতে কেবল মোবাইল ক্যামেরার আলো ব্যবহার

করছেন। ধসে পড়া কংক্রিটের স্ল্যাব ভেঙে ফেলা হচ্ছে। মধ্যগাজার দেইর এল-বালাহ থেকে আলজাজিরার তারেক আবু আযুম বলেন, ইসরাইল পরিকল্পিত এবং তীব্রতর সামরিক বিমান অভিযান চালাচ্ছে। এই হামলা হচ্ছে আবাসিক বাড়িগুলোকে লক্ষ্য করে, যাতে পরিবারগুলোকে এই এলাকাগুলো ছেড়ে অস্থায়ী তাঁবুতে বসবাস করতে বাধ্য হন। তিনি বলেন, এটি একটি অত্যন্ত নাটকীয় বাস্তবতা। গত কয়েক সপ্তাহ ধরে উত্তর গাজার শিশু ও বাস্তুচ্যুত পরিবারগুলোকে যে মানবিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তার তীব্রতা তুলে ধরে এ হামলা। আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি ইসরাইলি বোমাবর্ষণের এক সংক্ষিপ্ত বিরতির পর ইসরাইলি-আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারের মুক্তি দেওয়া হয়। এর পরই কাতার, মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে

হামাসের সঙ্গে পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসরাইলি প্রতিনিধিদল দোহায় আছেন। এ অবস্থাতেই এই হামলা চালাচ্ছে ইসরাইল। স্থানীয় সময় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ আল বলেন, যুদ্ধবিরতি আলোচনায় সকল ক্ষেত্রেই দুর্দান্ত অগ্রগতি হচ্ছে। যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ গাজায় সাহায্য প্রবেশ পুনরায় শুরু করা নিয়ে আলোচনায় অগ্রগতি হচ্ছে। বিস্তারিত কিছু না জানিয়ে উইটকফ বলেন, তিনি আশা করেন শিগগিরই একটি ইতিবাচক ঘোষণা আসবে। তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার পুনর্ব্যক্ত করেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করবে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন নিহত হয়েছেন। ইসরাইলি হামলা

গাজার বেশিরভাগ স্থান ধ্বংস করে দিয়েছে এবং ৯০ শতাংশেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত হয়েছেনে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ