যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ জুন, ২০২৫

যুদ্ধবিমান ভূপাতিত নিয়ে তোপের মুখে নরেন্দ্র মোদি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ |
ভারতের পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর সময় সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে স্বচ্ছতা ও সঠিক তথ্য প্রকাশের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। বিশেষ করে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে জবাবদিহিতার চাপ দ্রুত বাড়ছে। শনিবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে তেলঙ্গানার সেচমন্ত্রী ও সাবেক বিমানবাহিনীর যুদ্ধবিমান পাইলট উত্তর কুমার রেড্ডি বলেন, সরকারকে এখন প্রকাশ করতে হবে পাকিস্তান কতটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এই সত্য অস্বীকার করার সময় শেষ। চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) অনিল চৌহান নিজেই স্বীকার করেছেন বিমান ক্ষতির কথা। পুরো দেশ জানতে চাইছে সরকার কেন বিষয়টি

লুকাচ্ছে। সিডিএস অনিল চৌহান, যিনি ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা, শাংরি-লা নিরাপত্তা সংলাপে সিঙ্গাপুরে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবার সরাসরি স্বীকার করেছেন যে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের হাতে ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। তিনি বলেন, কতগুলো বিমান ভূপাতিত হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়, বরং কেন এই ক্ষতি হলো তা বোঝা এবং সংশোধন করাই প্রয়োজন। এর আগে, এয়ার অপারেশনসের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, যুদ্ধক্ষতি একেবারে স্বাভাবিক এবং যুদ্ধের অংশ। তবে, এই স্বীকারোক্তির পর কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে। দলের নেতা রাহুল গান্ধী অপারেশন সিঁদুরের ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানতে চান এবং এ জন্য তারা সরকারের কাছে বিস্তারিত তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন। যদিও এই দাবিকে কেন্দ্র করে

বিজেপি দলের পক্ষ থেকে তাদের তীব্র সমালোচনা এসেছে। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া রাহুল গান্ধীকে ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘নিশান-এ-পাকিস্তান’ বলে অভিহিত করেছেন। পেহেলগামের সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানের ইসলামাবাদে চালানো অভিযানের নাম অপারেশন সিঁদুর। এরপর দুই দেশের মধ্যে তীব্র সংঘাত শুরু হয়, যা চার দিনের যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক শান্তিতে পরিণত হয়। বর্তমান পরিস্থিতিতে ভারতের এই সামরিক ক্ষতির স্বীকারোক্তি এবং সরকারের বিষয়টি লুকানোর চেষ্টা জাতীয় রাজনীতি ও জনমতকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সামরিক কৌশল থেকে শুরু করে সরকারের জবাবদিহিতার প্রশ্ন উঠেছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক