যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬

যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৬ |
ইরান ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) উপ-স্পিকার আলী নিকজাদ ঘোষণা করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই তার যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। দেশটির বার্তা সংস্থা ‘মেহের নিউজ এজেন্সি’র একটি প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। সম্প্রতি আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় আলী নিকজাদ এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুদ্ধের দিনগুলোতে আগ্রাসী ও বিভ্রান্ত শত্রুকে এই সত্যটি বোঝানোর চেষ্টা করেছিল যে হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। তিনি আরও বলেন, দুর্ভাগ্যবশত তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে সময়ের পরিক্রমা হলো বিভ্রান্ত মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক। বর্তমান সময়ে সশস্ত্র বাহিনীর শক্ত অবস্থানের কারণে

আমেরিকান-জায়নবাদী শত্রু কার্যত উপলব্ধি করতে পেরেছে যে হরমুজ প্রণালি উন্মুক্ত করার ক্ষেত্রে কোনো সামরিক সমাধান নেই এবং তাদের এই অঞ্চলের নতুন ব্যবস্থার কাছে নতি স্বীকার করতেই হবে। বক্তব্যের শেষ পর্যায়ে আলী নিকজাদ জানান, বর্তমান পরিস্থিতিতে ইরানের সরকারের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তা কমিয়ে আনা। সূত্র: আল-জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার সামনে শত শত মানুষ মানবিক বিভাগে প্রতি ১০০ ছাত্রে ফেল ৫৯ জন পুলিশের ৭ কর্মকর্তার বদলি-পদায়ন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ ‘র’ প্রধান ঢাকায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দিতে পারে আরও যেসব দেশ যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: ইরান বাবার শেষকৃত্যে ড্রোনের হানা, আইনি পদক্ষেপের প্রস্তুতি মেসির ২০ কোটি রুপির পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হওয়ার পথে শ্রদ্ধা কাপুর হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে? ১০০ কোটি টাকার জীবনরক্ষাকারী যন্ত্র অচল: অথচ সচল যন্ত্র ‘নষ্ট’ দেখিয়ে লোপাট অর্ধকোটি টাকা সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ